অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন

ছবি: সংগৃহীত



প্রতিবেশী দেশ ভারতের ভিসার আবেদনকারীদের দালালদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশন।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন দালাল ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ ও ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো প্রলোভন দেখিয়ে ভিসাপ্রত্যাশীদের প্রতারিত করার চেষ্টা করছে।

হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, এসব মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে আবেদনকারীদের অর্থের পাশাপাশি ভিসা আবেদন ও গুরুত্বপূর্ণ সময়ও নষ্ট হতে পারে।

সতর্কবার্তায় ভিসাপ্রত্যাশীদের কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি আবেদন করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ঘিরে হোয়াটসঅ্যাপের নতুন ৪ ফিচার

1

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ

2

আইন ভেঙে ভবন নির্মাণ করলে বন্ধ হবে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংয

3

যুদ্ধবিরতির মাঝেও লেবানন-ইসরাইল সীমান্তে সংঘর্ষ

4

ঢাকায় বেড়ে চলেছে কিশোর গ্যাংয়ের তৎপরতা

5

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলার দাবি

6

কেটি পেরির বিরুদ্ধে নিপীড়নের অভিযোগে তদন্ত শুরু

7

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

8

প্রথম একক ফুটবলার হিসেবে পেলেন প্রিন্সেস অব অস্তুরিয়াস পুরস্

9

পরিসংখ্যান বলছে বিশ্বকাপ ইতিহাসে মেসিই সর্বকালের সেরা

10

ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

11

ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী

12

ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধস

13

আজারবাইজানে স্কুলে হিজাব নিয়ে বিতর্ক, নিষেধাজ্ঞার অভিযোগে বি

14

‘অ্যাসিডিটি’ ভেবে ভুল নয়, হার্ট অ্যাটাকের এই লক্ষণগুলো চিনুন

15

মেসির হাতে আরেকটি বিশ্বকাপ দেখতে চাই না

16

ঈদুল আজহা উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা

17

ফ্রান্সের বিপক্ষে তারকা খেলোয়াড়কে পাচ্ছে না মরক্কো

18

শ্বাসরুদ্ধকর ম্যাচে নেদারল্যান্ডসকে কাঁদিয়ে শেষ ষোলোয় মরক্

19

নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

20