অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে পুতিন-মোদি বৈঠক, যা আলোচনা হলো

ছবি: সংগৃহীত


১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে অবস্থানরত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

নয়া দিল্লিতে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিরক্ষা, বেসামরিক পারমাণবিক শক্তি, সার, গুরুত্বপূর্ণ খনিজ, উৎপাদন খাত, রেলপথ ও ইস্পাত শিল্পসহ বিভিন্ন দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দেশ ২০৩০ সালের মধ্যে পারস্পরিক দ্বিপক্ষীয় বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 

বৈঠকের অন্যতম প্রধান আকর্ষণ ছিল রাশিয়ার তৈরি পঞ্চম প্রজন্মের সর্বাধুনিক এসইউ-৫৭ যুদ্ধবিমান ভারতে বিক্রির সম্ভাব্য চুক্তি এবং সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি। এ ছাড়া রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখা, নিরাপত্তা নিশ্চিত করে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সুগম করা এবং ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। 

বৈঠককালে কূটনৈতিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট পুতিনকে প্রাচীন তামিল সাহিত্য ‘তিরুক্কুরল’-এর একটি রুশ অনুবাদ গ্রন্থ উপহার দেন। পুতিন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনের মূল অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করবেন। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে কি দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ

1

চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

2

চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই : ট্রাম্প

3

১৮২ রানে থামলো নিউজিল্যান্ড

4

অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন খামেনি

5

প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কানাডা

6

ট্রলি ব্যাগ কেনার আগে যেসব বিষয় অবশ্যই দেখে নেবেন

7

স্পেনের সঙ্গে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

8

মার্কিন যুদ্ধবিমানের উড্ডয়ন রুট এখন ইরানের হাতে

9

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সহিংসতা, বাড়ছে নিরাপত্তা উদ্বে

10

লুকা জিদানসহ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আলজেরিয়ার

11

ভাগ্য নয়, ছোট দলের সাফল্যের পেছনে অন্য কিছু

12

নতুন করে কৌতূহলের জন্ম দিচ্ছে মেসির চিঠির কেটে দেওয়া সেই শব্

13

বিদায়ের মঞ্চে মেসি-রোনালদো-নেইমার, শেষ বিশ্বকাপের আবেগ

14

‘মানুষের এখন পুরো একটি ট্র্যাক শোনারও ধৈর্য নেই’

15

৯৫ বছরের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

16

আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি

17

মামুনুল হকের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ

18

হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি

19

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

20