অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহী চায়না এনার্জি

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহী চায়না এনার্জি

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ। সোমবার (১ নভেম্বর) নৌপরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নৌপরিবহণ মন্ত্রণালয় ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিনিধি দলের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দীর্ঘ অভিজ্ঞতা চায়না এনার্জির

নৌপরিবহণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চীনের পাশাপাশি বিভিন্ন দেশেও প্রতিষ্ঠানটি এ খাতে কাজ করছে। বাংলাদেশেও তাদের কার্যক্রম রয়েছে।

বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানালেন প্রতিমন্ত্রী

চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, পায়রা বন্দর দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগকে সবসময় উৎসাহিত করে আসছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।

জাতীয় স্বার্থ ও নিরাপত্তায় গুরুত্ব

প্রতিমন্ত্রী আরও বলেন, পায়রা বন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। তাই বন্দরের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

যেকোনো বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং প্রয়োজনীয় নীতিমালা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

1

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

2

মামলা না তুললে লাশ ফেলে দেব’, এজেআর কুরিয়ারের মামলার বাদীকে

3

ভুয়া ও জাল সনদে অভিযুক্ত ৬৩ শিক্ষককে মাউশির নোটিশ

4

চকবাজারে বহুতল ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

5

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

6

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, আশুলিয়ায় বিপুল গাঁজাসহ গ্রেপ্ত

7

১২ বছর পর নকআউটে জার্মানি

8

জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার

9

ইন্টারনেট ছাড়াই চলবে এআই অ্যাপ কসমো

10

আবারও বাংলাদেশ দলের নেতৃত্বে সাকিব

11

মোদির বেঙ্গালুরু সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

12

রাহুলের বার্তা, জ্ঞানেশ কুমারকে সরালেই ৩০ সেকেন্ডে বন্ধ হবে

13

চোখের পাতার টিউমারের কারণ, লক্ষণ ও চিকিৎসা

14

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

15

বিশ্ব কূটনীতির নতুন কেন্দ্র বেইজিং

16

হিমছড়ির সাগরে গোসলে নেমে ভয়াবহ পরিণতি

17

পাকিস্তানের বেলুচিস্তানে গ্রেনেড হামলা

18

আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই

19

বিশ্বকাপের উন্মাদনায় জমে ওঠে ঘরের আনন্দ

20