অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে এবার ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৬৯৬ ডলার ছাড়িয়েছে।

মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে ডলার দুর্বল হয়ে পড়ায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বৈঠকে সুদের হার কমানো হবে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৬৯৬ দশমিক শূন্য ২ ডলার, যা ০.৫ শতাংশ বৃদ্ধি। দিনের শুরুতে দাম ছুঁয়েছিল সর্বোচ্চ ৩ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে।

ইউবিএস বিশ্লেষক জিয়োভান্নি স্টাউনোভো বলেন, দুর্বল ডলার কিছুটা ভূমিকা রাখছে, তবে মূল বিষয় হলো ফেড এই সপ্তাহে সুদের হার কমাবে এমন প্রত্যাশা।

সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, ব্যবসায়ীরা আগামীকাল বুধবার দুই দিনব্যাপী বৈঠক শেষে ২৫-বেসিস-পয়েন্ট সুদের হার কমানোর ব্যাপারে প্রায় নিশ্চিত এবং ৫০-বেসিস-পয়েন্ট কমানোর সামান্য সম্ভাবনাও রয়েছে।

সিঙ্গাপুর থেকে আসবে আরও এক কার্গো এলএনজি, খরচ ৪৯৯ কোটি টাকা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফেড চেয়ার পাওয়েলকে ‘আরও বড়’ সুদের হার কমানোর জন্য আহ্বান জানান।

সুইসকোট ব্যাংকিং গ্রুপের বাহ্যিক বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ব্যবসায়ীরা আশা করছেন, ফেড আগামী বছরও সুদের হার কমানো অব্যাহত রাখবে, যা সোনার বাজারকে আরও সমর্থন করছে।

স্টাউনোভো বলেন, ফেডের বিবৃতি প্রকাশের সময় আমরা আরও বেশি অস্থিরতা দেখতে পাব, বিশেষ করে যদি বাজারের অংশগ্রহণকারীরা সুদের হার কমানোর সঙ্গে একটি কঠোর বিবৃতি আসবে বলে মনে করেন। তবে ট্রাম্পের সুদের হার কমানোর আকাঙ্ক্ষার কারণে আমি মনে করি, আগামী কয়েক মাসে সোনা আরও ওপরের দিকে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসইর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

1

৪০০ রানের দুনিয়ায় বাংলাদেশ কোথায়

2

ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

3

সবশেষ কবে ব্রাজিলকে হারিয়েছিল জাপান? জেনে নিন

4

তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি: জয়কে

5

এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি নির্বাচনে মনজুর আলম

6

বিশ্বকাপে মেসির সামনে একাধিক রেকর্ডের হাতছানি

7

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে ৩৫ হাজার কোটি বরাদ্দ

8

শত্রুদের জন্য ‘চমক’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের

9

নতুন চমক দেখালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া

10

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

11

এই ন্যারেটিভ দিয়ে সামনে সিটি নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হব

12

ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ কর

13

টিভিতে আজকের খেলার সময়সূচি

14

গরমের দিনে চুলের যত্ন নেওয়ার সেরা উপায়গুলো

15

মাথা নত করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

16

বিয়ের গহনা ও নগদ টাকা নিয়ে উধাও নববধূ

17

সাংবাদিকের প্রশ্নে কুপোকাত বাবর আজম

18

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

19

আদালতে খারিজ টিমোথির বিরুদ্ধে শিশু নিপীড়নের মামলা, পরবর্তী প

20