অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘এই জয় তার জন্য উপহার’ ইংল্যান্ডকে হারিয়ে ম্যারাডোনাকে স্মরণ মেসির

ছবি: সংগৃহীত



 টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নয়, বরং প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেই স্মরণ করলেন অধিনায়ক লিওনেল মেসি। তার ভাষায়, ইংল্যান্ডের বিপক্ষে এই জয় ‘দিয়েগোর জন্যও একটি উপহার’।


আটলান্টায় নাটকীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে লিওনেল মেসির হাতে তুলে দেওয়া হয় ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনা পরা বিখ্যাত জার্সির একটি প্রতিরূপ।

ঐতিহাসিক সেই ম্যাচেই ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলেছিল। চার দশক পর একই প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে ওঠার পর ম্যারাডোনার কথাই সবচেয়ে বেশি মনে পড়েছে মেসির।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত মেসি বলেন, 'নিঃসন্দেহে ডিয়েগো ওপর থেকে এই মুহূর্তটা দারুণ উপভোগ করছেন। আজকের দিনটা তার জন্য খুবই বিশেষ। আমরা তাকে এই আনন্দ দিতে পেরেছি। তিনি যেভাবেই দেখুন না কেন, এই জয় তার জন্যও একটি উপহার।'


মেসি জানান, ম্যাচের আবহ শুরু থেকেই ছিল অন্যরকম। জাতীয় সংগীত বাজানোর সময় থেকেই দুই দলের সমর্থকদের আবেগ খেলোয়াড়দের মধ্যেও ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, 'জাতীয় সংগীতের সময়ই বিশেষ কিছু অনুভব করছিলাম। ইংল্যান্ডের সমর্থকদের গর্জন আমরা শুনতে পাচ্ছিলাম। তারাও বিশেষ আবেগ নিয়ে গান গাইছিল, আমরাও সেটি অনুভব করছিলাম। যদিও জানতাম এটি একটি ফুটবল ম্যাচ, তবু অনেক সময় আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। আমরা সেই আবেগ নিয়েই খেলেছি।'

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এখন টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালে জিততে পারলে মেসির ক্যারিয়ারে যোগ হবে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। একই সঙ্গে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার বিরল কীর্তিও গড়বে লিওনেল স্কালোনির দল।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় আসামির ফাঁসির আদেশ

1

হাম প্রাদুর্ভাব নিয়ে অন্তর্বর্তী সরকারকে একাধিক সতর্কতা দিয়ে

2

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ২০২৬

3

এবার মেসি ম্যাজিকে বশে এল ঘানার সেই তান্ত্রিক, ডাকলেন ‘ভাই’

4

ছেলে-মেয়ে যেন আমার লাশ না ছোঁয়

5

প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ : ট্রাম্প

6

সারা দুতার্তের অভিশংসন বিচার শুরু হচ্ছে আগামী সপ্তাহে

7

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ইরানকে

8

আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ

9

ওমানে প্রবাসীদের জন্য নতুন নিয়ম

10

যুদ্ধবিরতি ভাঙলে ‘নতুন চমক’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

11

অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা

12

এক বছরের মহাকাশ মিশনে নভোচারী পাঠাল চীন

13

বাংলাদেশের খুনের ব্যাপারে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামল

14

ব্রাজিল অতীতে ছিল, আমার চোখে এখন ফ্রান্স ও আর্জেন্টিনা শক্ত

15

ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল, জেনে নিন ম্যাচ কবে, কখন, কোথায়

16

মরক্কোকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

17

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

18

সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কম

19

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার

20