অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পের গোল ঘিরে ফের আলোচনায় ভিএআর

ছবি: সংগৃহীত



ফ্রান্সের কাছে ২-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও, ম্যাচের রেফারিং ও ভিএআর পরিচালনার সমালোচনায় সরব হয়েছেন মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি।

মরক্কোর কোচের দাবি, কিলিয়ান এমবাপ্পের গোলের আগে স্পষ্ট হ্যান্ডবল হয়েছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো  ঘটনাটি ভিএআরে পর্যালোচনা করা হয়নি।

ম্যাচ শেষে ওয়াহবি বলেন, ‘আমি নিশ্চিত, সেখানে হ্যান্ডবল হয়েছিল। কিন্তু কেন ভিএআর সেই ঘটনাটি দেখলো না, তা আমি বুঝতে পারছি না।’

মন্তব্যটির পর বিশ্বকাপে ভিএআরের ধারাবাহিকতা ও সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে নকআউট পর্বের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন একটি সিদ্ধান্তকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল বিশ্লেষকদের মধ্যেও আলোচনা চলছে।


তবে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন মরক্কো কোচ। তিনি বলেন, ‘ফ্রান্স জয়ের যোগ্য দল ছিল। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। কিন্তু ওই মুহূর্তটি অবশ্যই পর্যালোচনা করা উচিত ছিল।’

উল্লেখ্য, ফ্রান্স ২-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। তবে এমবাপ্পের গোলের আগে সম্ভাব্য হ্যান্ডবল উপেক্ষা এবং ভিএআর এর হস্তক্ষেপ না থাকায় বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার ব্যাখ্যা মানতে নারাজ নরওয়ের কোচ

1

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি, সতর্ক ইসরায়েল

2

রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা আমাদের ভুল ছিল: আসিফ মাহমুদ

3

‘ইয়ামাল একাই বিশ্বকাপ জেতাতে পারে’—স্পেনের প্রশংসায় ভিনিসিয়ু

4

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

5

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

6

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা? জেনে নিন

7

৩৮ বারের ‘যুদ্ধবিরতি দোরগোড়ায়’ দাবি ট্রাম্পের

8

মৃত্যুর ৪৭ বছর পরও অমর উত্তম কুমার

9

সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত

10

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে যেভাবে দেখবেন

11

সরকার নয়, যুদ্ধের কারণে জ্বালানি-গ্যাস সংকট: রিজভী

12

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার ৯ দেশ

13

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্পের দূত, ইউক্রেনকে সমঝোতার চ

14

আজ ৩,০০০ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা

15

সামরিক সক্ষমতা পুনর্গঠন করল ইরান

16

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু, পরিচয় মেলেনি একজনে

17

‘ও আমার চেয়েও বড় হবে’ ছেলেকে নিয়ে রোনালদোর বড় স্বপ্ন

18

৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা

19

ইউরোপে অস্থিরতা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে বাংলাদেশের পোশা

20