ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ওয়েলকাম টু দ্য জঙ্গল-এ থাকছেন না সালমান খান

ছবি: সংগৃহীত।

বলিউডের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। একাধিক তারকার উপস্থিতির কারণে সিনেমাটি নিয়ে আলোচনা চললেও সালমান খানের বিশেষ উপস্থিতির গুঞ্জনে নতুন মাত্রা যোগ হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই খবর সত্যি নয় বলেই জানা গেছে।

অক্ষয় কুমার অভিনীত এই সিনেমাটি আগামী ২৬ জুন মুক্তির কথা রয়েছে। ছবিতে বড় তারকাবহর থাকায় শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এটি। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যেতে পারে বলিউড সুপারস্টার সালমান খানকে।

তবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ সালমান খানের কোনো ক্যামিও বা অতিথি উপস্থিতি থাকছে না। সংশ্লিষ্ট সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

একটি সূত্র জানিয়েছে, সালমান খান বর্তমানে নিজের একাধিক সিনেমার কাজ ও পূর্বনির্ধারিত ব্যস্ততা নিয়ে সময় কাটাচ্ছেন। তাই এই কমেডি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তিতে যুক্ত হওয়ার মতো কোনো পরিকল্পনা তার ছিল না।

সূত্রের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানকে ঘিরে যেসব আলোচনা চলছে, তার বাস্তব কোনো ভিত্তি নেই। অভিনেতা বর্তমানে অন্য পেশাগত কাজেই ব্যস্ত রয়েছেন।

মূলত অভিনেতা ও কৌতুকশিল্পী কৃষ্ণা অভিষেকের একটি মন্তব্য থেকেই সালমানের উপস্থিতি নিয়ে জল্পনার শুরু হয়। ‘লাফটার শেফস’ অনুষ্ঠানের শুটিং সেটে পাপারাজ্জিদের প্রশ্নের উত্তরে তিনি এমনভাবে কথা বলেন, যাতে দর্শকদের মধ্যে সিনেমাটিতে বড় কোনো চমকের আশা তৈরি হয়।

কৃষ্ণার সেই ইঙ্গিতের পর থেকেই অনেকে ধারণা করেছিলেন, হয়তো বিশেষ চমক হিসেবে ‘ভাইজান’ সালমান খানকে দেখা যাবে। তবে মুক্তির আগে জানা গেল, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।

এদিকে সালমান খানের ভক্তদের জন্য খবরটি হতাশার হলেও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নিয়ে দর্শকদের আগ্রহ এখনো রয়েছে। সিনেমাটিতে থাকা বড় তারকাদের সমন্বয় ও কমেডি ঘরানার কারণে মুক্তির আগেই ছবিটি আলোচনায় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগদান সারলেন শেখ সাদী

1

প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

2

ঢাকা ও আশপাশের আজকের নামাজের সময়সূচি

3

ইরান হামলায় ব্যবহৃত হয়েছিল মাস্কের এআই গ্রক

4

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ

5

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল, দেখে নিন

6

পরিবারতন্ত্র নয়, সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রাধান্য যোগ্

7

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

8

প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কানাডা

9

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

10

মা মানেই নিরবচ্ছিন্ন দায়িত্ব, ভালোবাসা আর ত্যাগের এক অনন্ত গ

11

নিজেদের ব্যর্থতা লুকাতে বারবার ভারতকে উসকানি দেয় পাকিস্তান

12

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা

13

রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি, জানা গেল আসল ঘটনা

14

ট্রাম্পের বলরুম প্রকল্পের ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার

15

২০ মাসে ধর্ষণ ও নির্যাতনে নিহত ৬৪৩ শিশু

16

মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা

17

ইরানে আগামীকাল থেকে সব ব্যাংকে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু

18

বাংলাদেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড

19

ডেঙ্গু রোগীদের চিকিৎসা খরচে ৮০% ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্

20