অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

সৌদি-পাকিস্তানের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ভারতের প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

পাকিস্তান ও সৌদি আরব প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। আর পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সঙ্গে সৌদির এই চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

এসময় সৌদি আরবের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের কথাও তুলে ধরেন তিনি, যা গত কয়েক বছরে আরও গভীর হয়েছে। জয়সওয়াল বলেন, নয়াদিল্লি আশা করে, রিয়াদ পারস্পরিক স্বার্থ এবং সংবেদনশীলতাগুলো মনে রাখবে।

প্রতিরক্ষা চুক্তির বিষয়ে তিনি বলেন, আমরা সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের খবর দেখেছি। আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এই চুক্তির প্রভাবগুলো বিবেচনা করা হবে।

এর আগে, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং সকল ক্ষেত্রে সার্বিক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সকল পদক্ষেপ নেবে।

গত বুধবার সৌদি-পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি সই হয়। এরপরই তোলপাড় চলছে বিশ্বজুড়ে। চুক্তি অনুযায়ী, উভয় দেশের ওপর যে কোনো আক্রমণকে ‘উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন’ হিসেবে বিবেচনা করা হবে এবং এর বিরুদ্ধে দুই দেশই একসঙ্গে মোকাবেলা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

1

ইত্যাদি অনুষ্ঠানে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

2

এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা

3

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

4

জুলাই শহীদ তালিকায় কারসাজির অভিযোগ

5

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

6

আমিরাত উপকূলে নিয়ন্ত্রণ দাবি ইরানের

7

পারিবারিক গল্প নিয়ে আসছে ঈদের নাটক ওয়ারিশ

8

আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত করলেন ট্রাম্প

9

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আয়োজন বর্জনের ঘোষণা চারুকলার

10

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

11

ইডেন কলেজ-ঢাকা মেডিকেলসহ বিলুপ্ত হলো ছাত্রদলের যেসব কমিটি

12

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে হতাহত ৯৮

13

জুনে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন

14

৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে মেটা

15

রাষ্ট্রের অবক্ষয় শুরু হলে সব খাতেই প্রভাব পড়ে: রুমিন ফারহানা

16

বাংলাদেশে নিউজিল্যান্ড সিরিজ খেলতে কিউই দল

17

ইরানের বিপুল ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

18

ইসলামে মানুষের প্রতি দয়া ও মানবসেবার গুরুত্ব

19

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

20