ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা

ছবি : সংগৃহীত

অবৈধ বা ভিজিট ভিসাধারী হজযাত্রীদের সহায়তা করলে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, হজ ভিসা ছাড়া কোনো ব্যক্তিকে আশ্রয়, ভাড়া বা যাতায়াতের সুযোগ দিলে সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা গুনতে হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ ৭০ হাজার টাকার সমান।

শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসা বা অন্য যেকোনো স্থানে ভিজিট ভিসাধারী হজযাত্রীদের রাখা হলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নতুন নিয়ম অনুযায়ী, অনুমতি ছাড়া কাউকে মক্কা বা অন্যান্য ধর্মীয় এলাকায় প্রবেশে সহায়তা করলেও একই ধরনের জরিমানা প্রযোজ্য হবে। এই বিধান হজ মৌসুমজুড়ে, অর্থাৎ জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে।

দীর্ঘদিন ধরেই হজ পালনের জন্য আলাদা হজ ভিসা বাধ্যতামূলক করে আসছে সৌদি কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী, ভিজিট বা অন্য ভিসায় হজ পালন সম্পূর্ণভাবে অবৈধ হিসেবে গণ্য হয়। তবুও প্রতি বছর কিছু মানুষ নিয়ম ভেঙে হজ পালনের চেষ্টা করেন, যার ফলে অনেককে ফেরত পাঠানো হয়।

এবারের নির্দেশনায় সাধারণ নাগরিকদেরও সতর্ক করা হয়েছে। পাশাপাশি কেউ অবৈধভাবে হজযাত্রীদের আশ্রয় বা সহায়তা করলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে, যাতে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্নে: মন্দায় শিল্প খাত

1

ফাইনালে হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর

2

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

3

জীবন ও সম্মান বাঁচাতে চুপ ছিলাম: মাহফুজ আলম

4

টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রি

5

সংসদে দুই নিয়ন্ত্রক সংস্থার বয়সসীমা বাতিল বিল পাস

6

দুই রেকর্ডে পেলে ও এমবাপ্পেকে বিদায় করলেন মেসি

7

নতুন পে-স্কেল বাস্তবায়নে ধাপভিত্তিক পরিকল্পনা

8

অসাধারণ রেফারিং হয়েছে, বললেন মেসি

9

বিশ্বকাপের হতাশা ভুলে ফুরফুরে মেজাজে আবারও মাঠে মেসি

10

ধনী হওয়ার উপায় জানানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার

11

যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম

12

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

যুক্তরাষ্ট্র ও ইরানের বৈরিতায় বাড়ল তেলের দাম

15

পেনশন স্কিমে নতুন দিকনির্দেশনা দিলেন অর্থমন্ত্রী

16

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের কারণ ব্যাখ্যা দিল ইউএসজিএস

17

সীমান্ত নির্ধারণে চীনের চাপ মেনে নিচ্ছে ভারত

18

পাকিস্তানকে সিন্ধুর পানি না দেওয়ার হুঁশিয়ারি রাজনাথের

19

দীর্ঘতম মোতায়েন শেষে ফিরছে ইউএসএস ফোর্ড

20