অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ইউরোপজুড়ে উড়োজাহাজে বোমার হুমকি, আতঙ্ক

ইউরোপের বিভিন্ন দেশে যাত্রীবাহী উড়োজাহাজে ধারাবাহিক বোমা হামলার হুমকিতে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। জরুরি নিরাপত্তা তল্লাশির কারণে পোল্যান্ডের রাজধানী ওয়ারশর একটি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে, ইতালিতে রায়ানএয়ারের একটি উড়োজাহাজকে পাহারা দিয়ে রোমে নিয়ে যায় দেশটির বিমানবাহিনী।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) অন্তত সাতটি ফ্লাইট এবং ইসরায়েলগামী একটি প্রমোদতরিকে লক্ষ্য করে এসব হুমকি দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত সব হুমকিই মিথ্যা প্রমাণিত হয়েছে। সব উড়োজাহাজ নিরাপদে অবতরণ করেছে এবং তল্লাশিতে কোথাও বিস্ফোরক পাওয়া যায়নি। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

হুমকির মুখে পড়া উড়োজাহাজগুলোর মধ্যে ছিল রায়ানএয়ার, উইজ এয়ার, স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনস এবং পোল্যান্ডের লট এয়ারলাইনস। সবচেয়ে বেশি হুমকি পেয়েছে রায়ানএয়ারের ফ্লাইটগুলো। তাদের চারটি উড়োজাহাজকে লক্ষ্য করে এ ধরনের সতর্কবার্তা দেওয়া হয়।

কে বা কারা এসব হুমকি দিয়েছে, তা এখনো জানা যায়নি। কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি। এর আগের দিনও একই ধরনের ঘটনা ঘটে। বুলগেরিয়াগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে বোমার হুমকি পাওয়ার পর সেটিকে হাঙ্গেরিতে অবতরণ করতে হয়।

পোল্যান্ডে বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ

পোল্যান্ডের রাজধানী ওয়ারশগামী দুটি ফ্লাইটে বোমার হুমকি দেওয়া হয়। কোপেনহেগেন থেকে আসা স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের এসকে৭৫১ ফ্লাইটটি ওয়ারশর শোপিন বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। পরে তল্লাশির সময় বিমানবন্দরের একটি রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এয়ারলাইনসটির মুখপাত্র আলেকজান্দ্রা লিন্ডগ্রেন কাওকজি পোলিশ সংবাদ সংস্থা পিএপিকে জানান, যাত্রীরা স্বাভাবিকভাবেই উড়োজাহাজ থেকে নেমেছেন। এটি জরুরি অবতরণ ছিল না। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

এদিকে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আসা পোল্যান্ডের লট এয়ারলাইনসের একটি ফ্লাইটেরও শোপিন বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে বোমার হুমকির কারণে উড়োজাহাজটি ওয়ারশর দ্বিতীয় বিমানবন্দর মডলিনে পাঠানো হয়। সেখানে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়।

বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজটি নিরাপদে অবতরণের পর তল্লাশি চালানো হয়। বিমানবন্দরের মুখপাত্র আদাম সাবলোস্কি জানান, তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

ইতালি ও স্পেনেও উড়োজাহাজে জরুরি তল্লাশি

ইতালিতে ডাবলিন থেকে আসা রায়ানএয়ারের একটি উড়োজাহাজকে দুটি ইউরোফাইটার যুদ্ধবিমান পাহারা দিয়ে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে নিয়ে যায়। স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি সেখানে অবতরণ করে।

ইতালির বিমানবাহিনী জানায়, একটি বেসামরিক উড়োজাহাজে সন্দেহজনক হুমকির খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

এ ছাড়া লিসবন থেকে আসা রায়ানএয়ারের আরেকটি ফ্লাইটেও বোমা শনাক্তের প্রক্রিয়া অনুসরণ করা হয়। সকাল ৯টা ৪০ মিনিটে রোমে অবতরণের পর যাত্রী, লাগেজ ও উড়োজাহাজে তল্লাশি চালানো হয়। তবে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

স্পেনের জাতীয় বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা এইনা জানায়, ম্যানচেস্টার থেকে আসা রায়ানএয়ারের একটি ফ্লাইটে বোমার হুমকি পাওয়ার পর জরুরি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে মুরসিয়ায় নিরাপদে অবতরণ করে।

অন্যদিকে, বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণের পর ইতালির বার্গামো থেকে আসা উইজ এয়ারের একটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়। একই গন্তব্যে ডাবলিন থেকে আসা রায়ানএয়ারের একটি ফ্লাইটেও হুমকি দেওয়া হয়েছিল। বুলগেরিয়ার স্বরাষ্ট্র ও পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, কোনো উড়োজাহাজেই বিস্ফোরক পাওয়া যায়নি।

যুক্তরাজ্য ও গ্রিসেও নিরাপত্তা সতর্কতা

যুক্তরাজ্যের লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মঙ্গলবার হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া অথবা সেখানে অবতরণের অপেক্ষায় থাকা চারটি উড়োজাহাজে হুমকির খবর পাওয়া যায়। ম্যানচেস্টার বিমানবন্দরের একটি ফ্লাইট নিয়েও সতর্কবার্তা আসে।

তল্লাশি শেষে পুলিশ জানায়, কোথাও কোনো নিরাপত্তাঝুঁকি পাওয়া যায়নি।

এদিকে, মঙ্গলবার রাতে গ্রিসের কোস্টগার্ড জানায়, বোমার হুমকির পর সাইরোস দ্বীপের কাছে নোঙর করা পানামার পতাকাবাহী প্রমোদতরি ‘ক্রাউন আইরিস’ খালি করা হয়। জাহাজটিতে প্রায় দেড় হাজার যাত্রী ও ক্রু ছিলেন। এটি ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশে যাচ্ছিল।

প্রমোদতরিতে তল্লাশি চালিয়েও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পরে জাহাজটির যাত্রা শুরুর কথা রয়েছে।

‘হাইব্রিড হামলার’ আশঙ্কা বিশেষজ্ঞদের

বোমার হুমকির ঘটনায় ইউরোপের কোনো সরকারই সরাসরি কোনো দেশকে দায়ী করেনি। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে ‘হাইব্রিড হামলা’ ও নাশকতামূলক তৎপরতার অভিযোগ তুলছেন ইউরোপীয় কর্মকর্তারা। মস্কো ও তেহরান এসব অভিযোগ অস্বীকার করেছে।

চলতি সপ্তাহে ইউরোপের কয়েকটি দেশের সুপারমার্কেটে সাইবার হামলার ঘটনায় ফ্রিজের কার্যক্রম বন্ধ হয়ে যায়। কয়েকজন বিশেষজ্ঞের ধারণা, উড়োজাহাজে ভুয়া বোমা হামলার হুমকিও একই ধরনের কম খরচের নাশকতামূলক তৎপরতার অংশ হতে পারে।

বিমান চলাচলের ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অসপ্রে ফ্লাইট সলিউশনের কর্মকর্তা রিস জোনস বলেন, এক দিনে সাতটি নিশ্চিত বোমা হামলার হুমকি পাওয়া অস্বাভাবিক ঘটনা।

রয়টার্সকে তিনি বলেন, নির্দিষ্ট কোনো দেশ, বিমান সংস্থা বা রুটকে লক্ষ্য না করার বিষয়টি ইঙ্গিত দেয়, বিমান চলাচল ব্যবস্থায় সামগ্রিক বিশৃঙ্খলা সৃষ্টি করাই এসব হুমকির উদ্দেশ্য হতে পারে। তবে এসব ঘটনার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ল ফ্রান্স

1

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত

2

তিন মাস পর খুলেছে সুন্দরবন, পর্যটকদের জন্য ১২ জরুরি পরামর্শ

3

অরুণাচলে ৫০ কিমি ভেতরে চীনা সেনা কংগ্রেস নেতার অভিযোগ নাকচ

4

মা ইলিশ রক্ষায় নড়াইলে অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩ হাজার মিটার জাল

5

রাষ্ট্রদ্রোহ মামলায় হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

6

রোহিঙ্গা সংকটে সহায়তায় ইইউর ১ কোটি ৪০ লাখ ইউরোর নতুন অনুদা

7

রাহুলের বার্তা, জ্ঞানেশ কুমারকে সরালেই ৩০ সেকেন্ডে বন্ধ হবে

8

বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া দলগুলো

9

বিএনপির পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ

10

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ

11

মাতৃত্ব শৃঙ্খল নয়, হোক আনন্দের

12

ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ কর

13

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিব ওয়াহিদের গান

14

মেসি এই গ্রহের বাসিন্দা নন, মুগ্ধ কিংবদন্তিরা

15

না ফেরার দেশে চলে গেলেন মেসির বাবা

16

আমরা পৃথিবীর রাজা না: ইনফান্তিনো

17

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

18

সাংবাদিকদের ক্যামেরায় কথা বলতে চান না কুড়িগ্রামের ডিসি, ধরে

19

ডিএমপিতে বড় রদবদল : ৫ এডিসিকে বদলি

20