অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক হামলা হলে কী করবেন, ইরানে ৫ নির্দেশনা প্রচার

সম্ভাব্য পারমাণবিক হামলার পরিস্থিতিতে নাগরিকদের করণীয় জানিয়ে ইরানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পাঁচটি সতর্কতামূলক নির্দেশনা প্রচার করা হচ্ছে। পারমাণবিক বিস্ফোরণের সময় এবং পরবর্তী সময়ে কীভাবে প্রাণ রক্ষা করা যায়, তা তুলে ধরা হয়েছে এসব নির্দেশনায়।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রচারিত নির্দেশনায় বিস্ফোরণের মুহূর্তে নিরাপদ আশ্রয় নেওয়া, তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শ এড়িয়ে চলা এবং পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেওয়া হয়।

১. বিস্ফোরণের আলো থেকে চোখ সরিয়ে আশ্রয় নিন

প্রথম নির্দেশনায় বলা হয়েছে, পারমাণবিক বিস্ফোরণের আলো বা আগুনের গোলার দিকে সরাসরি তাকানো যাবে না। বিস্ফোরণের মুহূর্তে দ্রুত শক্ত কোনো কিছুর আড়ালে আশ্রয় নিতে হবে। বিস্ফোরণের অভিঘাতের তরঙ্গ কেটে না যাওয়া পর্যন্ত নিচু হয়ে থাকতে হবে।

২. কাছের ভবনের ভেতরে আশ্রয় নিন

বিস্ফোরণের অভিঘাতের তরঙ্গ থেমে যাওয়ার পরপরই কাছের কোনো ভবনের ভেতরে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় জানালা ও ভবনের বাইরের দেয়াল থেকে দূরে থাকতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বাইরে অবস্থান করা, ছবি তোলা কিংবা গাড়ির ভেতরে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে।

৩. তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শ এড়িয়ে শরীর পরিষ্কার করুন

তৃতীয় নির্দেশনায় তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে আসার আশঙ্কা থাকলে শরীরের খোলা অংশ পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য কুসুম গরম পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে। ব্যবহার করতে হবে কন্ডিশনারবিহীন সাধারণ শ্যাম্পু।

গোসলের সুযোগ না থাকলে অন্তত মুখ, হাতসহ শরীরের উন্মুক্ত অংশ পানি দিয়ে পরিষ্কার করতে হবে।

৪. অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়স্থলে থাকুন

হামলার পর অন্তত ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়স্থলের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। এ সময় খাবার ও পানির ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। নির্দেশনায় শুধু বোতলজাত পানি এবং প্যাকেটজাত খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

৫. কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আশ্রয়স্থল ছাড়বেন না

পঞ্চম নির্দেশনায় বলা হয়েছে, ২৪ ঘণ্টা পার হলেই পরিস্থিতি নিরাপদ হয়ে গেছে বলে ধরে নেওয়া যাবে না। আশ্রয়স্থল থেকে বের হওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে।

তবে আশ্রয় নেওয়া ভবনে আগুন লাগার বা সেটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত অন্য কোনো নিরাপদ ভবনে সরে যেতে হবে।

ইরানের টেলিভিশনে প্রচারিত এসব নির্দেশনার মূল লক্ষ্য হলো, সম্ভাব্য পারমাণবিক বিস্ফোরণের সময় ও পরবর্তী সময়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তেজস্ক্রিয়তার ঝুঁকি কমানো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস সৃষ্টি করে উল্লাসে মেতেছেন কেপ ভার্দিয়ানরা

1

মানুষের কল্যাণেই আমাদের রাজনীতি: প্রধানমন্ত্রী

2

সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর

3

অপরিবর্তিত একাদশেই মাঠে নামবে আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের এ

4

প্রতিষ্ঠার ১০৫ বছর পূর্তি আজ, উৎসবের আমেজে ঢাকা বিশ্ববিদ্যাল

5

ফাইনালের টিকিট পেতে ব্রাজিলকে হারাতে হবে দুই বিশ্বচ্যাম্পিয়ন

6

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

7

ঘুমের ঘাটতিতে বাড়ছে ক্যানসারের ঝুঁকি

8

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

9

এবার পেলেকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

10

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

11

আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার

12

সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে-মার্টিনেজ

13

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

14

স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন

15

চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল

16

কোয়ার্টার ফাইনালে না উঠলে পরেরবারই বিশ্বকাপ জেতে ব্রাজিল, ইত

17

চট্টগ্রামে বিএনপি নেতাদের তারেক রহমানের নির্দেশনা

18

ট্রাম্পের হুঁশিয়ারির পর তেলের দাম ১০০ ডলার ছাড়াল

19

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্পের দূত, ইউক্রেনকে সমঝোতার চ

20