অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের স্লোগানকে ‘হাদিস’ বলায় বদলি সরকারি কর্মকর্তা

তারেক রহমানের স্লোগানকে ‘হাদিস’ বলায় পদ হারালেন সরকারি কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা

এর আগে ১ নভেম্বর ঢাকার ছয়টি রুটে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ মসিউর রহমান। সেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করেন।

বক্তব্যে মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর এই স্লোগানকে হাদিস হিসেবে উল্লেখ করলে অনেকে মনে করতে পারেন, তিনি হয়তো পরবর্তী পদায়নের আশায় প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। তবে তাঁর দৃষ্টিতে, স্লোগানটি একটি শাশ্বত বাণী।

তিনি বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।’

বক্তব্যের ভিডিও ঘিরে আলোচনা-সমালোচনা

নিজের বক্তব্যে মসিউর রহমান আরও বলেন, ‘এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। তো ওনার মুখে দাড়ি নেই, টুপি পরেন না, এজন্য হাদিস হয়নি! এটা হাদিস।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ডিটিসিএর নির্বাহী পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের

1

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু যুক্তরাষ্ট্রের

2

বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

3

১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি

4

এবার ইরানে বিশাল গ্যাস খনির সন্ধান পাওয়া গেল

5

রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রা

6

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

7

জাতিসঙ্ঘে নতুন নেতৃত্বের বার্তা দিলেন মারিয়া এসপিনোসা

8

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

9

রাতের মধ্যে ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

10

২০ বছর পর নকআউটে ইকুয়েডর, জাতীয় ছুটি ঘোষণা

11

হরমুজে ইরানের লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

12

ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

13

নারীর অংশগ্রহণ সব খাতে বেড়েছে: স্পিকার

14

নকইউটে আর্জেন্টিনার বিদায়, ওঝার ভবিষ্যদ্বাণী কী সত্যি হবে?

15

বদনজর থেকে বাঁচতে যে দোয়া পড়ার পরামর্শ দিয়েছেন রাসুল (সা.)

16

সীমান্তজুড়ে ভারতের সামরিক বলয়, নতুন ঘাঁটি ও ড্রোন নজরদারি নি

17

‘আজ রাতেই’ ইরানের জবাব পেতে পারেন ট্রাম্প

18

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

19

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

20