ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭২৭৪০

গাজায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা |সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭২ হাজার ৭৪০ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা চিকিৎসা সূত্রের বরাতে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত আহত হয়েছেন আরও এক লাখ ৭২ হাজার ১৯২ জন।

চিকিৎসা সূত্রগুলো জানায়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আরও তিনজনের মরদেহ আনা হয়েছে। একই সময়ে আহত অবস্থায় ভর্তি হয়েছেন অন্তত ১৬ জন।

সংঘাতের মধ্যে মানবিক পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় উদ্ধার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানির সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া তথাকথিত যুদ্ধবিরতির পরও সহিংসতা পুরোপুরি থামেনি। ওই সময়ের পর থেকে নতুন করে প্রায় ৮৫৪ জন নিহত এবং আরও দুই হাজার ৪৫৩ জন আহত হয়েছেন। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচ থেকে ৭৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি এই সংঘাত শুধু প্রাণহানিই বাড়াচ্ছে না, বরং গাজার সামগ্রিক মানবিক পরিস্থিতিকে ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতি কার্যকর ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করল বিজিবি

1

ঢাকার দুই সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণ

2

মেসি-রোনালদো বিতর্কে ইতি টানলেন স্কালোনি: ‘কোনো সন্দেহ নেই,

3

‘তুসকা’ জাহাজের ১৫ নাবিক দেশে ফিরলেন

4

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

5

কাজের মাঝে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে গেলে কী করণীয়

6

ঘুম ভাঙতেই ফোন হাতে নিচ্ছেন? অজান্তেই হচ্ছে মানসিক স্বাস্থ্য

7

ওমান উপকূলে যাত্রীবাহী নৌকায় গুলিবর্ষণ

8

৩৮ বারের ‘যুদ্ধবিরতি দোরগোড়ায়’ দাবি ট্রাম্পের

9

বিশ্বকাপে বাজির বাজার ৫০ বিলিয়ন ডলার ছাড়ানোর পূর্বাভাস

10

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

11

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

12

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

13

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

14

পানামাকে হারিয়ে আশা বাঁচাল ক্রোয়েশিয়া

15

নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

16

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর

17

মেসির বিশ্বরেকর্ডে ক্লোসের হৃদয়ছোঁয়া বার্তা

18

দেশে আমার ভাস্কর্য বানানো উচিত: কুরাসাও গোলকিপার

19

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির মরদেহ খুঁজে পেলেন এক জেলে

20