ডিনারের সময় হঠাৎ গুলির শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
অনলাইন ডেস্ক
প্রকাশ :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ এএম |অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হঠাৎ গুলির শব্দ শোনা গেছে। এসময় জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) ওয়াশিংটন হিলটন নামে ওই হোটেলে এ ঘটনা ঘটে।
রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যসহ হাজারো অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুলির শব্দ শোনার পর মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিতদের অনেকেই নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান।
বিবিসির খবরে এক নিরাপত্তাকর্মীর বরাতে জানানো হয়, সাত থেকে আটটি গুলি ছোড়া হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন নাকি তাকে হেফাজতে নেওয়া হয়েছে, এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি।
পরে অবশ্য সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিজেই তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছেন ট্রাম্প।
এদিকে হোয়াইট হাউসের একজন সহকারী জানান, ট্রাম্প নিরাপদে আছেন।
ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য উপস্থিত ব্যক্তিরা টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন। এসময় অনেককে ‘নিচে ঝুঁকে পড়ুন!’ ‘নিচেই থাকুন!’ বলে চিৎকার করছেন।
এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। পরে সশস্ত্র নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে ফেলে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে কিম
1
পুতিন ও জেলেনস্কি বৈঠক দু’সপ্তাহের মধ্যে: জার্মান চ্যান্সেলর
2
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৬টি পশুর হাট
3
এভারেস্টে নিজেদের রেকর্ড ভাঙলেন ২ নেপালি পর্বতারোহী
4
জুনে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন
5
শিক্ষার্থী আত্মহত্যায় ঢাবি শিক্ষক কারাগারে
6
চোটে অনিশ্চিত নেইমার, পরিবারে আসছে নতুন সন্তান
7
ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ খরচ প্রকাশ
8
রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রা
9
প্রতিবেশীদের গোপন হাঁড়ির খবর বিক্রি করে দুই বাড়ির মালিক তিনি
10
জুলাইয়ে শুরু এলপিএল ২০২৬
11
এইচএসসি রেজিস্ট্রেশন জটিলতা: ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের
12
সময় চাওয়ায় স্পিকার বললেন, বাকি চাহিয়া লজ্জা দেবেন না
13
বন্যাকবলিত ১১ জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যম
14
২০২৬ বিশ্বকাপের প্রথম গোল মেক্সিকোর
15
দিল্লিতে আটক ৬ বাংলাদেশি
16
ইরান সংঘাত ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: চাপে হোয়াইট হাউস
17
নেইমারকে নিয়েই ব্রাজিলের হেক্সা মিশন
18
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক