অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানির দাম দ্রুত না কমালে ‘বড় সমস্যার’ হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি: সংগৃহীত



প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে পেট্রোলের খুচরা মূল্য অবিলম্বে কমানোর নির্দেশ দিয়েছেন । জ্বালানি বিক্রেতারা দাম না কমালে তাদের জন্য ‘বড় সমস্যা’ অপেক্ষা করছে বলেও সতর্ক করেছেন তিনি।

স্থানীয় সময় সোমবার (২৯ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পেট্রোল বিক্রেতাদের এখনই দাম কমাতে হবে। অতিরিক্ত মূল্য আদায় সম্পূর্ণ অবৈধ।

ট্রাম্প আরও বলেন, যদি খুচরা বিক্রেতারা দাম না কমায়, তাহলে তাদের জন্য বড় সমস্যা অপেক্ষা করছে। প্রতি গ্যালন পেট্রোলের দাম ২.৫০ ডলারের কাছাকাছি নিয়ে আসতে হবে। আমেরিকার জনগণের স্বার্থে এখনই দাম কমান। খবর আল জাজিরার। 

ট্রাম্প বিশেষভাবে ক্যালিফোর্নিয়ার সমালোচনা করে রাজ্য সরকারকে জ্বালানির ওপর আরোপিত কর কমানোর আহ্বান জানান। তার দাবি, খুব শিগগিরই করের পরিমাণ পণ্যের মূল্যের চেয়েও বেশি হয়ে যাবে। যুক্তরাষ্ট্র বা ক্যালিফোর্নিয়ার জনগণ এমন পরিস্থিতি মেনে নেবে না। অযৌক্তিক কর আর নিজেদের সরকারের কারণেই তারা ভুগছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন। আগামী দুই দশকের মধ্যে কার্বন-নিরপেক্ষ বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে ক্যালিফোর্নিয়া।

তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পর জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ট্রাম্প প্রশাসন দেশে তেল উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ২০১৫ সালে বড় ধরনের তেল ছড়িয়ে পড়ার ঘটনার পর বন্ধ হয়ে যাওয়া ক্যালিফোর্নিয়ার একটি তেল পাইপলাইন পুনরায় চালু করতে জরুরি ক্ষমতাও ব্যবহার করেছে প্রশাসন।

এর আগে গত সপ্তাহেও ট্রাম্প বড় বড় তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তার অভিযোগ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও কোম্পানিগুলো সেই অনুযায়ী পাম্পে জ্বালানির দাম কমাচ্ছে না।

ট্রাম্প বলেন, তারা তেলের দাম কমে যাওয়ার সুবিধা ভোক্তাদের দিচ্ছে না। এটি জনগণের সঙ্গে প্রতারণা। তাই বিচার বিভাগকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

1

ভারতে হাসপাতালের দেয়াল ধসে শিশুসহ নিহত ৭

2

বিশ্বকাপে সৌদি সমর্থকদের জন্য বড় উপহার

3

এমবাপ্পে–হলান্ডকে পেছনে ফেলার দিনে বার্সার ৯১ বছর পুরোনো রেক

4

বিতর্কে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

5

তিনটি ছেঁড়া পাতা ও এক জাদুকরি সোনালি কলম: মেসির বিদায়ের নেপথ

6

ফ্রিজ ভালো রাখার উপায়

7

বৃষ্টির দিনে ঢাকার যানজট যেভাবে এড়িয়ে চলবেন

8

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

9

কথায় কথায় কসম ও কাফফারার বিধান

10

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

11

শেষের নাটকীয়তায় বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন

12

খালি পেটে যে অভ্যাসগুলো এড়িয়ে চলাই ভালো

13

দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ১-১ গোলে ড্র

14

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

15

মেসি জিতলেই মানুষ ষড়যন্ত্রের গল্প খোঁজে

16

হরমুজে মার্কিন হেলিকপ্টার দুর্ঘটনা, নিরাপদ পাইলটরা

17

নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল:গণক বিড়াল

18

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে আইভরিকোস্ট

19

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু

20