অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ঝুঁকির মুখে অস্ট্রেলিয়ার ১৫ লাখ মানুষ, কেন?

ছবি: সংগৃহীত



অস্ট্রেলিয়ায় প্রায় ১৫ লাখ মানুষ ঝুঁকির মুখে পড়বে। একটি জলবায়ু প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে সমুদ্রের উচ্চতা বেড়ে গিয়ে এ অঞ্চল ডুবে যেতে পারে। খবর বিবিসি

অস্ট্রেলিয়ার ফাস্ট ন্যাশনাল জলবায়ু ঝুঁকি মূল্যায়নের পূর্বাভাসে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, খরা এবং দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ আরও বাড়বে। জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী ক্রিস বোয়েন বলেন, অস্ট্রেলিয়া ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমরা এমন সব পদক্ষেপ নিতে যাচ্ছি যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এর প্রভাব থেকে কিছু রক্ষা করবে।

ওই প্রতিবেদনে বৈশ্বিক উষ্ণায়নের তিনটি চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে, উষ্ণয়ন কোথাও ১.৫, ২ এবং ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অস্ট্রেলিয়াতে ইতোমধ্যে উষ্ণায়ন ১.৫ ডিগ্রি সেলসিয়ার বৃদ্ধি পেয়েছে। এতে আরও বলা হয়েছে, তাপমাত্রা যদি ৩ ডিগ্রি বৃদ্ধ পায় তাহলে সিডনিতে মৃত্যুর সংখ্যা ৪০০ শতাংশ অতিক্রম করবে এবং মেলবোর্নে তিনগুণ বৃদ্ধি পাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোনো অস্ট্রেলীয় সম্প্রদায়ই জলবায়ু ঝুঁকি থেকে মুক্ত থাকবে না। এটি ধাপে ধাপে ছড়িয়ে পড়বে। এতে সতর্ক করা হয়েছে, তাপপ্রবাহ-সম্পর্কিত মৃত্যু আরও বাড়বে, ভয়াবহ বন্যা ও দাবানলের কারণে পানির মান খারাপ হবে এবং সম্পত্তির মূল্য ৬১১ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার কমে যাবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী ম্যাচে মেক্সিকো, ভাঙবে কি জয়হীনতার রেকর্ড

1

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

2

আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল নেপাল প্রিমিয়ার লিগ

3

শর্ত মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলায় নিহত ১০

4

প্রবীণ নারীদের একাকিত্ব ও সংকট

5

আমরা ফেল করতে আসিনি: সংস্কৃতিমন্ত্রী

6

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে নিরাপত্তা শঙ্

7

ইরান ইস্যুতে যুদ্ধে না জড়ানোর অবস্থান পুনর্ব্যক্ত করলো ফ্রান

8

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

9

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে প্রধানমন্ত্রীর অ

10

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের মূল বেতন নির্ধারণ

11

ইসি নিয়োগ বিল সমর্থন করে ‘বড় ভুল’, অনুতপ্ত জগনমোহন

12

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

13

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্

14

কৃষক কার্ডে ১,০৬২ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

15

বিরোধীদের লক্ষ্য দেশকে অশান্ত করা: প্রধানমন্ত্রী

16

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দা

17

ইরানের অর্থনীতি ২৫ শতাংশের বেশি সংকুচিত হতে পারে: মার্কিন অর

18

ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর ভারতীয় ব্যাটারদের তুলোধুনা করল

19

ব্রাজিল ম্যাচের আগে মিয়ামিতে স্কটিশ সমর্থকদের উৎসব

20