অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ এএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ ৫৮ বছর পর জাতিসংঘে সিরিয়ার প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

এর মাধ্যমে ১৯৬৭ সালের পর প্রথম কোনো সিরিয়ান শীর্ষ নেতা যুক্তরাষ্ট্র সফর করছেন। 

সিরিয়া টিভি জানায়, আল-শারার সঙ্গে চারজন মন্ত্রী আছেন। আশা কার হচ্ছে এই সফরে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হবে। যার মধ্যে ওয়াশিংটনে দূতাবাস পুনরায় চালু করাও অন্তর্ভুক্ত।
 
আগামী ২৪ সেপ্টেম্বর আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সিবিএস নিউজের সিনিয়র হোয়াইট হাউস রিপোর্টার জেনিফার জ্যাকবস বলেন, অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার নেতার মধ্যে একটি বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আল কায়েদার সাবেক নেতা শারার মাথার দাম এক সময় ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে গত মে মাসে রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আল-শারার বৈঠককে বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নেয়। একইসঙ্গে ঐক্যবদ্ধ ও স্থিতিশীল সিরিয়া গঠনে দামেস্কের প্রতি সমর্থন জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

উল্লেখ্য, প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধ ও অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে আসাদ পরিবারের শাসন ও তার পতনের পর শারার নেতৃত্বাধীন জোট গত বছরের ডিসেম্বরে সিরিয়ার ক্ষমতা দখল করে।

সেই শারা এবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোল্যান্ডে ৫ হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

1

পাকিস্তানকে সিন্ধুর পানি না দেওয়ার হুঁশিয়ারি রাজনাথের

2

এখন আর কেউ জিজ্ঞেস করবে না, কেপ ভার্দে কোথায়?

3

ইরানের ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরের দাবি

4

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

5

ইরানের সঙ্গে আমিরাতের শক্তির কোনো তুলনা হয় না

6

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরাসরি হুঁশিয়ারি দিল ইরান

7

জাপান কোচের কাছে আর্জেন্টিনাই সেরা

8

ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

9

ভুয়া ও জাল সনদে অভিযুক্ত ৬৩ শিক্ষককে মাউশির নোটিশ

10

পাগলা মসজিদে ৬ মাসে মিলল ১৬ কো‌টি টাকা

11

গ্যালারিতে বসে নিজের মালিকানাধীন ক্লাবের কাছে হার দেখলেন রোন

12

চাবাহার বন্দর নিয়ে কূটনৈতিক টানাপোড়েন

13

দীর্ঘ ৬ বছর পর ফের ভারত-চীন সীমান্ত বাণিজ্য চালু

14

মাদকের নেশায় বেপরোয়া ছেলে, পুলিশের হাতে তুলে দিলেন মা

15

চীন-ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত

16

রাষ্ট্রদ্রোহ মামলায় হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

17

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠাল ই

18

গ্যাসচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সড়কমন্

19

কম বয়সে চুল পাকা, বংশগত কারণ নাকি ভিটামিনের ঘাটতি?

20