অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশইন করল ভারত

ছবি: সংগৃহীত


 ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ভোলাহাট উপজেলার চামুচা ও চাঁদশিকারী সীমান্ত ফাঁড়ির মধ্যবর্তী এলাকা দিয়ে তাদের বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে পাঠানো হয়।

এ সময় বিজিবির টহলদল তাদের নিজেদের হেফাজতে নেয় এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন, পুশইন হওয়া সবাই বাংলাদেশের নাগরিক। তারা ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখানকার পুলিশের হাতে গ্রেপ্তার হন। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।

বর্তমানে তাদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের স্পষ্ট রায়কে অস্বীকার করছে সরকার ; আখতার

1

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

2

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

3

বিশ্বকাপ জমাতে দাই দাই গান নিয়ে আসছেন শাকিরা

4

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

5

জাতীয় সংসদের অধিবেশন শুরু

6

ভেনিজুয়েলার গবেষণা কেন্দ্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নি

7

আওয়ামীলীগ ব্যাক করেছে দেখো নাই : মাহফুজ আলম

8

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাড়ছ

9

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে হতাহত ৯৮

10

শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারছে না রাকসু

11

ডিসি সম্মেলনে আসছে প্রায় ৫০০ প্রস্তাব

12

বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

13

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

14

হাম প্রাদুর্ভাব নিয়ে অন্তর্বর্তী সরকারকে একাধিক সতর্কতা দিয়ে

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তান

17

সেই মোজাম্মেলের বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ

18

আকাশের নীল রং কি চিরস্থায়ী

19

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান

20