ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে ভয়াবহ ইসরাইলি হামলায় নিহত ১০

সংগৃহীত

লেবাননের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির সরকারি সূত্র ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার ভোরে চালানো এসব হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ অ্যাজেন্সির তথ্য অনুযায়ী, মধ্যরাতের আগে ব্রিটাল এলাকার উপকণ্ঠে অবস্থিত পাহাড়ি অঞ্চল নাবি শ্রেইজে একাধিক বিমান হামলা চালানো হয়। যুদ্ধবিরতির পর দীর্ঘ সময় এই এলাকা হামলার বাইরে থাকলেও এবার সেখানে নতুন করে আঘাত হানা হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় শহর টাইরে অবস্থানরত আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদক জানান, তিনি পরপর দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন। প্রথম হামলাটি শহরের উপকণ্ঠের একটি ভবনে চালানো হয় এবং পরে শহরের ভেতরে আরেকটি হামলা হয়। হামলার পর এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

হামলার আগেই বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও পৌর পুলিশের সদস্যরা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ শুরু করেন। মাইকিং করে দ্রুত এলাকা ছাড়ার জন্য সতর্ক করা হয় স্থানীয় জনগণকে।

ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক বার্তায় সীমান্তবর্তী কিছু এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেন। বিশেষ করে বুর্জ রাহাল গ্রাম এবং টাইরের কয়েকটি অঞ্চলকে লক্ষ্য করে সতর্কতা জারি করা হয়।

ইসরাইলের দাবি, হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, যেসব এলাকায় হামলা চালানো হয়েছে, সেখানে হিজবুল্লাহর কার্যক্রম চলছিল বলে তাদের কাছে তথ্য ছিল।

সাম্প্রতিক এই হামলার ঘটনায় লেবানন-ইসরাইল সীমান্ত পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে সত্যিই ভালোবাসি,তাদের সমর্থন অসাধারণ: মার্তিনেজ

1

মুখে ছত্রাক সংক্রমণের লক্ষণ ও প্রতিকার

2

বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুত বৃদ্ধির কারণ কী

3

জাতীয় দল থেকে অবসরের পর ছেলের খেলা উপভোগ করছেন মেসি

4

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

5

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

6

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

7

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ বস্তু ও রহস্যময় চিরকুট উদ্ধার

8

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিম

9

ইরানকে অত্যাধুনিক ড্রোন ও মরণাস্ত্র সহায়তা দিচ্ছে রাশিয়া

10

এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা

11

শাকিরার গানে জমে উঠল বিশ্বকাপ উদ্বোধন

12

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

13

হরমুজ সংকটের সামরিক সমাধান নেই ; আব্বাস আরাগচি

14

অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন খামেনি

15

এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা, নতুন আশার

16

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ

17

বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনসহ ৩ শিশুর

18

আমিরাত উপকূলে তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা

19

আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ

20