অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছাল

আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। তবে নির্ধারিত দিনে পরীক্ষা হচ্ছে না। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা আরও কিছুদিন পিছিয়ে দেওয়া হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। তিনি জানান, পূর্বনির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে নতুন তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ভর করছে।

এ বিষয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের মতো সমান সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, মেডিকেল ভর্তি পরীক্ষার নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। নীতিমালা চূড়ান্ত হওয়ার পর সেটি অনুসরণ করে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার। এ বছর প্রায় ৬ লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। পরীক্ষায় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।

এ পরিস্থিতিতে প্রথমবারের মতো ৪ লাখের বেশি শিক্ষার্থীকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই পরীক্ষা আয়োজন এবং একই মাসের শেষ দিকে ফল প্রকাশের কথা রয়েছে। এর মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষেই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য: প্রতিমন্ত্রী

1

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

2

অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া

3

রবিবার থেকে শুরু ডিসি সম্মেলন

4

শাবিপ্রবির বিজয়–২৪ হলে নতুন প্রভোস্ট নিয়োগ

5

বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

6

মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে কর

7

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

8

ইউরোপ সফরে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

9

ঈদুল আজহা: কোরবানির ঈদের তাৎপর্য ও গুরুত্ব

10

স্পেনের বিপক্ষে ১১ সেভ, ভাঙা আঙুল নিয়েই ফাইনালে লড়েছিলেন মার

11

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি

12

‘আমি আর পারছি না’, লাইভে কান্নায় ভেঙে পড়লেন ‘আলো আসবেই’ গ্র

13

হরমুজ প্রণালীতে আবারও বাড়ছে জাহাজ চলাচল

14

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

15

গোলশূন্য ড্র, তবুও সেমিফাইনালে আর্সেনাল

16

রামিসা হত্যা মামলায় আদালতে হাজির সোহেল ও স্বপ্না

17

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৪

18

মাছ কম, তবু ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে উৎসবের কমতি নেই

19

হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা

20