ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই চালু

বিনামূল্যে উচ্চগতির ওয়াই-ফাই সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে উচ্চগতির ওয়াই-ফাই সেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। রোববার (১৭ মে) দুপুর ২টায় এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

এখন থেকে বিমানবন্দরে আগত যাত্রীরা কোনো খরচ ছাড়াই দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারের ‘সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট’ প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই থার্ড টার্মিনালও চালু করা সম্ভব হবে, যা দেশের বিমান খাতে একটি বড় অগ্রগতি হবে।

বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, নতুন এই ওয়াই-ফাই নেটওয়ার্কে একসঙ্গে প্রায় ৩৭ হাজারের বেশি যাত্রী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই ওয়াই-ফাই কাভারেজ থাকবে। এর আওতায় টার্মিনাল ১, টার্মিনাল ২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনালসহ পার্কিং এলাকাও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে যাত্রীরা প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পাবেন।

এ সেবা চালুর জন্য ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ স্থাপন করা হয়েছে। প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে একসঙ্গে সেবা দিতে সক্ষম। পুরো সিস্টেমটি ৪০ জিবিপিএস ব্যান্ডউইথে পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুকা জিদানসহ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আলজেরিয়ার

1

ঝাঁকড়া লাম্বা চুলে বাবাকে চিনে অটিস্টিক ছেলে, তাই চুল কাটেন

2

ফকল্যান্ড দ্বীপ নিয়ে কেন আবার মুখোমুখি যুক্তরাজ্য-আর্জেন্টি

3

স্পেনকে রুখে দিয়ে এক রাতেই ৪৯ লাখ ফলোয়ার ভোজিনহার

4

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাহিদ রানার

5

‘আমাকে অসম্মান করবেন না’ মেসির সেই মন্তব্য নিয়ে মুখ খুললেন র

6

বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে

7

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন

8

চাপ আমাদের নয়, চাপ রয়েছে আর্জেন্টিনার ওপর: মার্ক গেহি

9

ফ্রান্সের প্রধান কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী জিদান

10

চোটে বিশ্বকাপে ছিটকে পড়ার শঙ্কায় গ্যানাব্রি

11

ট্রাম্পকে গোলাপের বীজ উপহার দিচ্ছেন শি জিনপিং

12

সাংবাদিকের প্রশ্নে কুপোকাত বাবর আজম

13

‘জুলাই কার’, এই বিতর্ক করলে জুলাই কারও থাকবে না: স্বরাষ্ট্রম

14

মেসির রেকর্ড গড়া জোড়া গোল ও এক অ্যাসিস্টে মায়ামির দারুণ জয়

15

জাতীয় বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র করা হবে

16

মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা

17

১১২ মিনিটের জাদুকর হুলিয়ান আলভারেজ

18

চীন মোকাবিলায় ইসরাইল-আমিরাতের দিকে ঝুঁকছে ভারত

19

এইচএসসি রেজিস্ট্রেশন জটিলতা: ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের

20