অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দি পলের

ছবি: সংগৃহীত



বাবার মৃত্যুসংবাদ পেয়ে জরুরি ভিত্তিতে আর্জেন্টিনায় চলে গিয়েছিলেন লিওনেল মেসি। এই শোকের আবহেই লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব মন্টেরির বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। দলের সেরা তারকাকে ছাড়া তারা হেরে যায় ২-১ গোলে। দলের হয়ে একমাত্র গোলটি করার পর শোকার্ত মেসিকে সেটি উৎসর্গ করেন রদ্রিগো দি পল।

গতকাল শনিবার ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচ শুরুর আগে মেসির বাবা হোর্হে মেসির স্মরণে দুই দল এক মিনিট নীরবতা পালন করে। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন মায়ামির ফুটবলাররা। ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানায়, ‘আমাদের হৃদয় আমাদের অধিনায়ক লিও এবং পুরো মেসি পরিবারের সঙ্গেই রয়েছে।’ মেসির ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের ১০ মিনিটে গ্যালারিতেও দেখা যায় মেসির নামে পতাকা, শোনা যায় স্লোগান।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য এগিয়েই ছিল মায়ামি। ৩২ মিনিটে কাসেমিরোর বাড়ানো বল থেকে দুর্দান্ত এক শটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। গোলের পরই তিনি জার্সি খুলে ফেলেন। জার্সির নিচে ছিল মেসির ১০ নম্বর জার্সি। সেটি দর্শকদের দেখিয়ে সতীর্থের প্রতি সমর্থন জানান দি পল। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় মন্টেরি। ৪৭ মিনিটে বেলজিয়ান স্ট্রাইকার হুগো কুইপার্স গোল করে স্কোরলাইন ১-১ সমতায় ফেরান। এরপর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। খেলার নির্ধারিত ৯০ মিনিট শেষের ঠিক আগমুহূর্তে রিকার্ডো চাভেজের ক্রস থেকে বল পেয়ে নিচু শটে মায়ামির জালে বল পাঠান উরুগুয়ের ফরোয়ার্ড দিয়েগো রসি। শেষ পর্যন্ত এই গোলটিই জয় নিশ্চিত করে মন্টেরির।

উল্লেখ্য, লিগস কাপের প্রথম গ্রুপ ম্যাচে অ্যাটলেটিকো সান লুইসের বিপক্ষে ৪-২ গোলে জিতেছিল মেজর লিগ সকার (এমএলএস) চ্যাম্পিয়ন মায়ামি। আগামী বুধবার নিজেদের পরবর্তী ম্যাচে লিওর মুখোমুখি হবে দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ভয়াবহ ইসরাইলি হামলায় নিহত ১০

1

দেশমকে আবেগঘন বিদায়বার্তায় যা বললেন এমবাপ্পে

2

শেনজেন ভিসাধারীদের জন্য নতুন সতর্কতা

3

ভারত-চীনে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শঙ্কা

4

শরনার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস

5

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প

6

বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির

7

স্পেনের বিশ্বকাপ ট্রফি উদযাপনের সময় পেছন ফিরে দাঁড়ানোর কারণ

8

নেতানিয়াহুকে বদ্ধ পাগল ও অকৃতজ্ঞ বললেন ট্রাম্প

9

হরমুজ প্রণালিতে টোল বসানোর পরিকল্পনা ইরান-ওমানের

10

ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপ : রোনালদো

11

উচ্চশিক্ষার মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে তাগিদ রাষ

12

রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন

13

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো

14

হজযাত্রীদের সেবায় নিবেদিত সৌদি যমজ বোন

15

দেশে ডেঙ্গু আক্রান্ত লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্য

16

বায়ার্নের রহস্যময়ী পোস্ট কীসের ইঙ্গিত দিচ্ছে

17

ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

18

সরকার জনমুখী প্রশাসন চায়: প্রধানমন্ত্রী

19

চোখের পাতার টিউমারের কারণ, লক্ষণ ও চিকিৎসা

20