ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি নাকচ করল ইরান

সংগৃহীত ছবি

ইরানের কাছে মজুত থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও হস্তান্তর করা হবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন।

তিনি জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিষয়টি কখনো আলোচনার টেবিলেই আসেনি। এ কারণে এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি উল্লেখ করেন।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে। তবে ইরান সরকার সেই দাবি সরাসরি নাকচ করে দেয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে মতবিরোধ তৈরি হয়েছে।

ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেন, সামরিক হামলায় সৃষ্ট ‘নিউক্লিয়ার ডাস্ট’ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসবে, যা মূলত সমৃদ্ধ ইউরেনিয়াম সংক্রান্ত ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে বাঘায়ি বলেন, সাম্প্রতিক আলোচনার মূল লক্ষ্য ছিল সংঘাত নিরসন, ইউরেনিয়াম হস্তান্তর নয়। তিনি জানান, বর্তমান আলোচনার পরিসর আগের চেয়ে আরও বিস্তৃত হয়েছে এবং এতে যুদ্ধ বন্ধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ক্ষতিপূরণের বিষয়টি ইরানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি মার্কিন নৌ অবরোধ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে বলেন, এমন পদক্ষেপ যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

বিশ্লেষকদের মতে, ইরানের কাছে বর্তমানে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, যার মাত্রা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আইএইএ পরিদর্শনের সীমাবদ্ধতা থাকায় প্রকৃত পরিস্থিতি অনিশ্চিত রয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

1

ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

2

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

3

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

4

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের কারণ ব্যাখ্যা দিল ইউএসজিএস

5

‘কবুল’ ছাড়াও যেসব শব্দে ইসলামে বিয়ে সম্পন্ন হতে পারে

6

অর্থনৈতিক সংকটে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র-চীন, বিনিয়োগ ও

7

২৪ বিলিয়ন ডলার ছাড় ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান

8

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

9

‘ফুটপাতে যদি একটা দোকানও থাকে, তাহলে মিজানেরটাও থাকতে হইবো’

10

ভোরে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

11

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল

12

চীন মোকাবিলায় ইসরাইল-আমিরাতের দিকে ঝুঁকছে ভারত

13

আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট

14

ইরান ছাড়তে ভারতীয়দের জরুরি নির্দেশ

15

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

16

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

17

মিনায় হজযাত্রীদের জন্য তাঁবু তৈরির কাজ শুরু

18

গদি বাঁচাতে ট্রাম্পের সাহায্য চান ইনফান্তিনো, অস্বীকার হোয়াই

19

দেশে সারের সংকট: ৭ লাখ টন ইউরিয়া আমদানির প্রস্তুতি

20