ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালী বন্ধ করতে পারবে না ইরান : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

হরমুজ প্রণালী ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে কড়া অবস্থানের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথ সবসময় উন্মুক্ত রাখা হবে এবং ইরান-কে এটি রাজনৈতিক বা সামরিক চাপ তৈরির অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে। আমরা নিশ্চিত করব, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না এবং বিশ্ব স্থিতিশীল থাকবে।”

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীন তাদের প্রায় ৪০ শতাংশ তেল আমদানির জন্য এই প্রণালীর ওপর নির্ভরশীল বলে উল্লেখ করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, অতীতেও ইরান হরমুজ প্রণালীকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এবং একাধিকবার এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করার চেষ্টা করেছে।

তিনি বলেন, “তেহরান আমার বিরুদ্ধে হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।” একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। মধ্যপ্রাচ্যের তেলবাহী জাহাজগুলোর বড় অংশ এই পথ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। ফলে এ অঞ্চলে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতির কারণে হরমুজ প্রণালী আবারও আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ব্যর্থ হতে বাধ্য

1

৩৭৫ সিসি মোটরসাইকেল আমদানির নীতি পরিবর্তনের উদ্যোগ

2

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা, কবে কখন শুরু, জেন

3

১৮ বছরের কম বয়সীদের মোবাইল ব্যবহার না করতে কার্যকর পদক্ষেপ

4

উচ্চ মাধ্যমিকে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত

5

সূচকের সঙ্গে বেড়েছে পুঁজিবাজারের লেনদেন

6

গ্যালারিতে ৩৬ লাখ দর্শক!সর্বকালের রেকর্ড গড়লো এবারের বিশ্বক

7

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

8

আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের অস্বস্তি বেড়ে

9

নেটফ্লিক্সে নতুন সিজন নিয়ে ফিরছে মানি হাইস্ট

10

টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করল ফিফা

11

সিরাজগঞ্জে বাসের চাপায় দুমড়ে-মুচড়ে গেল অটোভ্যান

12

জাতীয় সংসদের অধিবেশন শুরু

13

উদ্বোধনী ম্যাচে মেক্সিকো, ভাঙবে কি জয়হীনতার রেকর্ড

14

সমালোচকদের মুখ বন্ধ করে নেইমার বিশ্বকাপ জেতাবে : রোনালদো

15

স্পেনের সঙ্গে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

16

আমিরাত উপকূলে নিয়ন্ত্রণ দাবি ইরানের

17

পারেদেসকে ‘লাল কার্ড’দেয়া হয়নি, জানালো ফিফা

18

অর্থনীতির সব সূচকই চাপে: মূল্যস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান

19

ফেসবুক থেকে সরে গেলেন আসিফ

20