অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’—দম্ভভরে বললেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

গাজায় আগ্রাসন চালানোর পাশাপাশি এবার মধ্যপ্রাচ্যের দেশ কাতারেও হামলা চালানোর কথা প্রকাশ্যে স্বীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

ইসরাইলি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কাতারকে সরাসরি একটি ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে আখ্যা দেন। নেতানিয়াহু অহংকার করে বলেন, যুদ্ধের সময় তারা কাতারের মাটিতে আক্রমণ ও বোমা হামলা চালিয়েছেন। 

আগামী ২৭ অক্টোবর ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজনীতি বিশ্লেষকদের মতে, ভোটে উগ্র সমর্থকদের টানতেই নির্বাচনের মুখে এমন বিতর্কিত ও উসকানিমূলক কথা বলছেন নেতানিয়াহু।

মূলত গত বছরের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় এক বিমান হামলা চালায় ইসরাইল, যেখানে হামাসের পাঁচ প্রতিনিধি এবং কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারান। একটি শান্তি আলোচনার বৈঠক চলাকালে এই হামলা চালানো হয়েছিল, যা নিয়ে সারা বিশ্বে চরম সমালোচনা শুরু হয়। জাতিসংঘসহ বিশ্বের একাধিক দেশ এই ঘটনার তীব্র নিন্দা জানায়। 

পরিস্থিতি বেগতিক দেখে পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউস থেকে ফোন করে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন নেতানিয়াহু।

একই সাক্ষাৎকারে নিজের দেশের বিরোধীদের সমালোচনার জবাবও দিয়েছেন নেতানিয়াহু। বিরোধীদের অভিযোগ ছিল—নেতানিয়াহুর মদদে কাতার থেকে যে অর্থ গাজায় এসেছে, তা দিয়েই ২০২৩ সালে বড় হামলার প্রস্তুতি নিয়েছিল হামাস। জবাবে নেতানিয়াহু দাবি করেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থাই গাজায় ত্রাণের টাকা পাঠানোর পরামর্শ দিয়েছিল এবং সেই টাকা গাজায় আসা মোট সহায়তার মাত্র দুই শতাংশ। 

কাতারও এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে জানিয়েছে, তাদের সব সাহায্য অত্যন্ত স্বচ্ছ উপায়ে শুধুই সাধারণ মানুষের জন্য পাঠানো হয়েছিল।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন যুদ্ধবিমানের উড্ডয়ন রুট এখন ইরানের হাতে

1

এখন পর্যন্ত দেশে হামের টিকা পেয়েছে ১ কোটি ৭২ লাখ শিশু

2

শ্বাসরুদ্ধকর লড়াই শেষে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া দুই দলই

3

মেসিকে অনেক ভালোবাসি: আবেগাপ্লুত স্কালোনি

4

শান্তিচুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান

5

কৃষক কার্ডে ১,০৬২ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

6

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় দম্পতি আটক

7

পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড প্রায় ৫ কোটি টাকা টোল আদায়

8

যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের পথে যুক্তরাষ্ট্র ও ইরান

9

শুভেন্দুর সহকারীকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার

10

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু

11

হত্যাচেষ্টা মামলায় আবারও গ্রেফতার দেখানো হলো মমতাজকে

12

লিগস কাপের ইতিহাসে মেসিই এখন সর্বোচ্চ গোলদাতা

13

চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ডিবি হেফাজতে

14

সারা দেশে হামের সংক্রমণ ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

15

শিশুর শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব

16

লালমনিরহাট সীমান্তে ৭ পাসপোর্টসহ আটক সাবেক ডিজি সাব্বির

17

চাঁদ দেখার যে অভিজ্ঞতা জানালেন আর্টেমিস-২ নভোচারীরা

18

কিয়েভে রাশিয়ার হামলায় স্কুল ক্ষতিগ্রস্ত : মেয়র

19

আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত করলেন ট্রাম্প

20