অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলার সিদ্ধান্ত সঠিক ছিল: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতি হলেও সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো বিকল্প ছিল না।

স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

যুদ্ধের সিদ্ধান্তকে সঠিক বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য দেওয়া সার্থক হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি মনে করেন এই সিদ্ধান্ত সার্থক হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো পথ খোলা ছিল না।

তিনি আরও বলেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেওয়া জরুরি ছিল এবং সেই কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

যুদ্ধ শুরুর সিদ্ধান্তের পক্ষে অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতেই সামরিক অভিযান প্রয়োজন ছিল। একই পরিস্থিতি আবার তৈরি হলেও তিনি একই সিদ্ধান্ত নিতেন।

ট্রাম্পের ভাষায়, দীর্ঘমেয়াদে এটাই একমাত্র সমাধান। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না।

পেট্রলের দাম বৃদ্ধির কথা স্বীকার ট্রাম্পের

ইরান যুদ্ধের কারণে রিপাবলিকান পার্টিকে মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে মন্তব্য করেছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প ভ্যান্সের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।

তিনি স্বীকার করেন, যুদ্ধের কারণে স্বল্প মেয়াদে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়েছে। ট্রাম্প বলেন, যুদ্ধের প্রভাব হিসেবে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টি ভ্যান্সের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তবে অর্থনৈতিক চাপের বিষয়টি স্বীকার করলেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তে কোনো ভুল ছিল না বলে আবারও জানান তিনি।

নির্বাচনে পরাজয়ের কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স

এর আগে বুধবার ইরান যুদ্ধকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার মতে, যুদ্ধের কারণে ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ফলে ট্রাম্পের সাবেক অনেক সমর্থক ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভ্যান্স লেখেন, ‘আমাদের পরাজয়ের কারণ হলো ইরান যুদ্ধ।’

ভ্যান্সের দীর্ঘ পোস্টকে ভালো বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে যুদ্ধের বিষয়ে নিজের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনার প্রয়োজন ছিল না বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, এই যুদ্ধের বিষয়ে তিনি কোনো কিছুই ভিন্নভাবে করতেন না।

নিজে প্রার্থী হলে রিপাবলিকানরা জিতত: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে নিজে প্রার্থী হলে রিপাবলিকানরা জয়ী হতো বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ব্যালটে তার নাম থাকলে রিপাবলিকানরা জিতত। নির্বাচনী প্রচারে নিজের জনপ্রিয়তার কথা তুলে ধরে ট্রাম্প আরও বলেন, সমাবেশগুলোতে মানুষের ভালোবাসা ছিল অবিশ্বাস্য। কিন্তু সেই জনপ্রিয়তা ও সমর্থন দলীয় প্রার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি।

ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প

এদিকে বুধবার পরে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী কংগ্রেসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলেও তাদের সঙ্গে কাজ করতে পারবেন তিনি।

তার মতে, সাধারণ মানুষ যতটা ধারণা করছে, বাস্তবে তার চেয়েও অনেক বেশি বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা করে কাজ করা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

1

বিশ্বকাপে ইতিহাস গড়লেন ইয়ামাল

2

বিদেশ ভ্রমণে ১৮ হাজার ডলারের অনুমতি, তবু খরচে বাধা—কোথায় সমস

3

ঈদের দিন বর্জ্য অপসারণের সময় নির্ধারণ ঢাকা উত্তরের

4

শাহবাগ ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

5

বিশ্বের এক নম্বর লিগ হবে পিএসএল : নাকভি

6

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

7

ওদের ১ জন মেসি থাকলে আমাদের ২৬ জন মেসি আছে

8

ইকুয়েডরের বিপক্ষে ২ গোলে এগিয়ে মেক্সিকো

9

আমিরাত উপকূলে নিয়ন্ত্রণ দাবি ইরানের

10

ইলন মাস্ককে ‘প্রতিভাবান’ বললেন পুতিন

11

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫৮৬ জনের

12

জাপান পরীক্ষায় যেমন হবে ব্রাজিলের একাদশ

13

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

14

ইউরোপে নতুন ‘আরব বসন্তের’ শঙ্কা

15

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

16

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা

17

বিশ্বকাপে সৌদি সমর্থকদের জন্য বড় উপহার

18

গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়’: স্পিকার

19

আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

20