ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়

সংগৃহীত ছবি

দেশে আধুনিক ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানির ওপর উল্লেখযোগ্য শুল্ক-কর ছাড় দেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এর ফলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আগামী ৩০ জুন পর্যন্ত স্বল্প করেই এসব যানবাহন আমদানি করা সম্ভব হবে।

রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, পরিবেশ উন্নয়ন এবং আধুনিক পরিবহন ব্যবস্থা প্রসারের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এইচএস কোড ৮৭.০২.৪০.০০-এর আওতায় অন্তত ১৭ আসনবিশিষ্ট সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস আমদানির ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে। তবে শিক্ষার্থী পরিবহন ছাড়া অন্যান্য কাজে ব্যবহৃত বাসের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বহাল রাখা হয়েছে।

এর বাইরে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে আমদানিকারকদের মোট করভার সীমাবদ্ধ থাকবে মাত্র ১৫ শতাংশে, যা বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের প্রণোদনা হিসেবে বিবেচিত হচ্ছে।

শুধু বাস নয়, ৫ টন বা তার বেশি ধারণক্ষমতাসম্পন্ন নতুন ইলেকট্রিক ট্রাক আমদানির ক্ষেত্রেও একই ধরনের কর সুবিধা দেওয়া হবে। এতে পরিবহন খাতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে।

সরকারি সূত্র জানায়, খুব শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমবে, পরিবেশ দূষণ হ্রাস পাবে এবং টেকসই পরিবহন ব্যবস্থার দিকে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীন যে বার্তা দিলেন

1

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু জার্মানির

2

টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করল ফিফা

3

উদ্বোধনী ম্যাচে মেক্সিকো, ভাঙবে কি জয়হীনতার রেকর্ড

4

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

5

বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ

6

প্রিয় দলের হার সহ্য করতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা

7

মেসি-রোনালদো ‘মুখোমুখি’, টিকিটের দাম চড়া

8

রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে শিশুসহ নিহত ৩

9

ঢাকার ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

10

দীর্ঘ চিকিৎসার পর রাঙ্গামাটিতে বন্য হাতির মৃত্যু

11

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিম

12

মায়ের সঙ্গে আবেগঘন পুনর্মিলনে কাঁদলেন ভোজিনিয়া

13

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের

14

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

15

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়

16

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

17

বিশ্বকাপ দেখতে কর্মকর্তাদের দেরিতে কাজ করার অনুমতি জর্ডানের

18

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

19

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি, সতর্ক ইসরায়েল

20