ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

প্রতীকী ছবি

বাংলাদেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুর ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিইআরসি নতুন বিদ্যুৎ ট্যারিফ ঘোষণা করে। এর আগে বিদ্যুতের মূল্য সমন্বয় বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ তাদের মতামত তুলে ধরে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ৭ দশমিক ০৪ টাকা থেকে বেড়ে ৮ দশমিক ৩৯ টাকায় উন্নীত হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ সঞ্চালন খরচের গড় হার ইউনিটপ্রতি ৩১ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ৩৯ পয়সায় পৌঁছেছে।

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য ভিন্ন ভিন্ন হার নির্ধারণ করা হয়েছে। লাইফলাইন গ্রাহকদের ক্ষেত্রে সর্বনিম্ন ১৫ শতাংশ এবং অন্যান্য উচ্চ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে।

বিদ্যুতের একমাত্র সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) ইউনিটপ্রতি সঞ্চালন চার্জ ৩০-৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৮-৪৯ পয়সা করার প্রস্তাব দিয়েছিল। যদিও বিইআরসি তার চেয়ে কম হারে নতুন চার্জ অনুমোদন করেছে।

অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১ দশমিক ২০ টাকা থেকে ১ দশমিক ৫০ টাকা পর্যন্ত বাড়ানোর আবেদন করেছিল। সংস্থাটির দাবি, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনে সম্ভাব্য ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১০৮ কোটি টাকা। সে হিসাবে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ প্রায় ১২ দশমিক ৯১ টাকা হতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশের মাধ্যমে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৮ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। একই সময়ে পাইকারি পর্যায়ের বিদ্যুতের দর ৬ দশমিক ৭০ টাকা থেকে ৫ শতাংশ বাড়িয়ে ৭ দশমিক ০৪ টাকা নির্ধারণ করা হয়। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে আবাসিক ও বাণিজ্যিক উভয় শ্রেণির গ্রাহকের বিদ্যুৎ ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছায় আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী পরিবারসহ আটক

1

দক্ষিণ কোরিয়ায় চীন–যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠক

2

স্পিকার হিসেবে রেকর্ড ভোট পেয়ে আবারো নির্বাচিত কালিবাফ

3

রামিসা হত্যা মামলায় আদালতে হাজির সোহেল ও স্বপ্না

4

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

5

আগামী সপ্তাহে আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

6

জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প

7

প্রাক্তনকে ভুলতে কতদিন সময় লাগে? যা বলছে বিজ্ঞান

8

মেসির অবসর ঘোষণার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আবেগঘন

9

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় বাড়ছে চাপ

10

'ইরানের হামলায়' নিহত নারী যোদ্ধা কনিষ্ঠ কুর্দি

11

মাহোমসের চোখে মেসিই সর্বকালের সেরা

12

বিশ্বকাপের রেফারি কীভাবে ঠিক করা হয়? জেনে নিন

13

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

14

যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাস্তবায়নে সম্মত ইউরোপীয় ইউনিয়

15

সময় চাওয়ায় স্পিকার বললেন, বাকি চাহিয়া লজ্জা দেবেন না

16

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

17

ঈদ ও গ্রীষ্মকালীন লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

18

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘বার্তা’

19

গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

20