ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র করা হবে

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন |

জাতীয় বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির প্রধান সূতিকাগার হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

রোববার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে ‘দক্ষতাভিত্তিক শিক্ষা’ বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

মাহদী আমিন বলেন, অতীতের সময়ে শিক্ষা ব্যবস্থার বড় অংশ অবহেলিত ও ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যও অনেকাংশে ব্যাহত হয়েছিল। তবে বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তি-নির্ভর এবং কর্মমুখী করতে কাজ করছে।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে না রেখে একে দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ এবং সুনাগরিক গঠনের কেন্দ্র হিসেবে রূপান্তর করা হবে। এ লক্ষ্যে সরকার একটি দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়ন করছে।

উপদেষ্টা আরও বলেন, উচ্চশিক্ষাকে কেবল সনদনির্ভর না করে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ক্যারিয়ার সেন্টার, জব প্লেসমেন্ট, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা, ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপ সুযোগ বৃদ্ধি, ভাষা শিক্ষা কেন্দ্র এবং পরিবেশবান্ধব কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিস্তৃতি তুলে ধরে বলেন, এটি দেশের বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্ক, যেখানে লাখো শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিবছর বিপুল সংখ্যক গ্র্যাজুয়েট তৈরি হলেও কর্মসংস্থানের চ্যালেঞ্জ রয়ে গেছে, যা মোকাবিলায় গুণগত পরিবর্তন জরুরি।

মাহদী আমিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার শুধু একটি প্রতিষ্ঠানের উন্নয়ন নয়, বরং এটি দেশের শিক্ষা, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নের বড় পরিবর্তনের অংশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা সচিব আবদুল খালেকসহ অনেকে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনাল্টি মিসে মেসির বিশ্বরেকর্ড

1

বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে আগ্রহী অ্যান্টোইন হে

2

প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে মেসির ব

3

এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী আসছে

4

২০২৬ বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন প্যারাগুয়ের মাতিয়

5

জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

6

রামিসা হত্যার রায় আজ, আদালতে আসামিরা

7

লিওনেল মেসির যত রেকর্ড

8

ফাইনালের আগে মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা

9

বোমা তৈরির মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের হুঁশিয়ারি ইরানের

10

আর্জেন্টাইন ফুটবলারকে চড়, ফিফার শাস্তির মুখে বেলিংহ্যাম

11

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

12

কখন যৌথভাবে দেয়া হয় বিশ্বকাপের গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

13

শাকিরার গানে জমে উঠল বিশ্বকাপ উদ্বোধন

14

হরমুজ প্রণালীতে বিশেষ সাবমেরিন মোতায়েন করল ইরান

15

রংপুরে শিক্ষক পরিবার হত্যা : গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাব

16

দলীয় নেতাদের সঙ্গে আজ মতবিনিময়ে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহ

17

অর্থনীতির সব সূচকই চাপে: মূল্যস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান

18

সাত ধরনের খাবার খেলে ৭০ বছরেও তারুণ্য ধরে রাখতে পারবেন

19

৭ নভেম্বর ফের সরকারি ছুটি

20