অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর বগুড়া সফরে সফরসঙ্গী তার সহধর্মিণী



নিজ জেলা বগুড়ার উদ্দেশে সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । 

সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।

প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তার প্রথম সফর।

জানা গেছে, দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

এদিকে কর্মসূচি অনুসারে সকাল সাড়ে ১০টায় বগুড়ার সার্কিট হাউসে উপস্থিত হবেন তিনি। এরপর বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইল বন্ড উদ্বোধন, বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে যাত্রা, দুপুর পৌনে ১টায় বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন।

এছাড়া বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে মেটা

1

ঢাকায় আসার আগে দ্বিবেদী-ত্রিবেদীর গুরুত্বপূর্ণ বৈঠক

2

এমআরটি প্রকল্পের ধীরগতিতে চরম ভোগান্তি

3

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ঘোষণা ডোনাল্ড ট্রাম্প-এর

4

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত আতাউর রহমানের দাফন আজ

5

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প

6

নায়িকা থেকে গায়িকা নাজিফা তুষি

7

তিস্তাপাড়ে ভালবাসার বাজারে এক টাকায় ঈদের বাজার

8

রাশিয়ায় কয়লা খনি ধসে ৮ শ্রমিক নিহত

9

ভারত মহাসাগরই ভবিষ্যৎ যুদ্ধের কেন্দ্র

10

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

11

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত

12

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এখনও দূরে

13

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

14

আবার বন্ধ হলো হরমুজ প্রণালি

15

মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে ইরানের নতুন অস্ত্র হুমকি

18

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরু

19

ডিসি সম্মেলনে আসছে প্রায় ৫০০ প্রস্তাব

20