ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৩ মে ২০২৬, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৩০

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন শিশু ভর্তি হওয়ায় পরিস্থিতি আরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মারা যাওয়া শিশুটির নাম রাফসান (৯ মাস)। সে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া গ্রামের বাসিন্দা হৃদয় মিয়ার সন্তান। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। এর আগে গত ২৮ এপ্রিল হামের লক্ষণ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুসনদে উল্লেখ করা হয়েছে, হামের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদরোগজনিত জটিলতার কারণেই তার মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৩০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১,০৪৬ জন শিশু একই উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪১ জন শিশু এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

বর্তমানে হাসপাতালে ৮২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। এই সময়ে কোনো রোগীকে অন্যত্র রেফার করা হয়নি।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩০ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে লোগো ঢেকে আলোচনায় জিলেটের অভিনব কৌশল

1

দেশের ৫৩.৪% মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন

2

বজ্রঝড়ে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিতের শঙ্কা

3

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু

4

সাত ধরনের খাবার খেলে ৭০ বছরেও তারুণ্য ধরে রাখতে পারবেন

5

হেঁটে হেঁটেই রেকর্ড গড়লেন মেসি

6

সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ঝড়ের সতর্কবার্তা

7

বিশ্বকাপজুড়ে সবচেয়ে বেশি গুজবের শিকার মেসি ও আর্জেন্টিনা

8

আজ ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনালে কে জিতবে, জানালো সুপার

9

রানার্সআপ হয়েও বীরের মর্যাদা,আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

10

মেসির মতো আরেকজন ফুটবলার পেতে ১০০–২০০ বছর অপেক্ষা করতে হবে—

11

নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

12

ইসলামাবাদে ইরান-পাকিস্তান উচ্চপর্যায়ের বৈঠক

13

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাল বাংলাদেশ

14

সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

15

রূপপুরে জ্বালানি লোডিংয়ের ঐতিহাসিক যাত্রা শুরু

16

নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

17

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

18

মৃত্যুর গুজবে মুখ খুললেন তানিয়া বৃষ্টি

19

তেলাপোকা মেরে ফেলায় ‘একাকিত্বে’ ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী

20