অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

ফিফা সভাপতির পদত্যাগ চাইলেন তেবাস

ছবি: সংগৃহীত



স্প্যানিশ লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন । অভিযোগ, বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮ থেকে ৬৪-তে বাড়ানোর পরিকল্পনা অযৌক্তিক এবং জাতীয় লিগগুলোর জন্য বড় হুমকি।

ফুটবলে অতিরিক্ত ম্যাচের চাপ, সূচির জটিলতা এবং বিশ্বকাপ সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে এর আগেও ফিফার সমালোচনা করেছেন তেবাস।

ইতালিয়ান সংবাদপত্র লা গেজেতা দেল্লো স্পোর্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ইনফান্তিনোর পদ ছাড়া উচিত কি না। জবাবে তেবাস বলেন, 'আমার মতে, হ্যাঁ। আমি মনে করি, তার সময় শেষ হয়ে গেছে।'

এর আগে, এপ্রিলে ইনফান্তিনো ঘোষণা দেন, ২০২৭ থেকে ২০৩১ মেয়াদের জন্য ফিফা সভাপতির চতুর্থ মেয়াদে নির্বাচনে অংশ নেবেন তিনি। আগামী বছরের ১৮ মার্চ মরক্কোতে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে সমালোচনা বাড়লেও জাতীয় ফুটবল ফেডারেশনগুলোর মধ্যে তার শক্ত অবস্থান রয়েছে বলে মন্তব্য করেন তেবাস। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ফিফা সভাপতির পদ ছাড়ার সম্ভাবনা কম।

তেবাস বলেন, 'তার এই পদে থাকা উচিত নয়, কিন্তু বর্তমান বাস্তবতা হলো তিনি সরে যাবেন না।'

তিনি আরও বলেন, 'কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। কেউ হারার জন্য নির্বাচনে অংশ নিতে চায় না। এটাই বর্তমান ব্যবস্থা, আর এই ব্যবস্থার মূলেই সমস্যা রয়েছে।'

তেবাসের দাবি, অনেকেই ব্যক্তিগতভাবে ইনফান্তিনোর কর্মকাণ্ডের সমালোচনা করেন, কিন্তু প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন না।

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত নিয়েও প্রশ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর বিশ্বকাপে লাল কার্ড পাওয়া মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তেবাস।

শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। তেবাস বলেন, মার্কিন খেলোয়াড়ের নিষেধাজ্ঞা স্থগিতের বিষয়টি 'অত্যন্ত গুরুতর'।

তিনি বলেন, 'ভাগ্য ভালো যে বেলজিয়াম যুক্তরাষ্ট্রকে হারিয়েছে। তা না হলে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারত, যা ইনফান্তিনোর পদ হারানোর কারণ হতো।'

তার মতে, বেলজিয়াম জিতে যাওয়ায় বিষয়টি চাপা পড়ে গেছে। তবে এ ধরনের ঘটনা আরও বড় সমস্যার ইঙ্গিত দেয় বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বকাপে ৬৪ দল নিয়ে আপত্তি

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই তেবাস বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করেছেন।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সভাপতি আলেকসান্দার সেফেরিন বিশ্বকাপ ফাইনালে উপস্থিত ছিলেন না। ফিফার সঙ্গে উয়েফার শৃঙ্খলা ব্যবস্থা, রেফারিং, ম্যাচ পরিচালনা ও অন্যান্য বিষয় নিয়ে মতবিরোধের কারণেই তার অনুপস্থিতি বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

এদিকে, ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপে ৬৪টি দল নিয়ে আয়োজনের প্রস্তাব নিয়েও আপত্তি জানিয়েছেন তেবাস। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ সম্প্রতি এই সম্প্রসারণের আহ্বান জানান। এর আগে, ইনফান্তিনোও ভবিষ্যতে ৬৪ দলের বিশ্বকাপের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

তেবাস বলেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ানো যুক্তিসংগত নয়। তার মতে, ফুটবল শুধু বিশ্বকাপকে কেন্দ্র করে পরিচালিত হয় না; বরং ঘরোয়া লিগ ও প্রতিযোগিতাগুলোই এই শিল্পকে টিকিয়ে রাখে।

তিনি বলেন, 'জাতীয় দলের সংখ্যা বাড়ানোর কোনো অর্থ নেই। ফুটবল শিল্প শুধু বিশ্বকাপ নয়, যদিও এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন। কিন্তু সবকিছু বিশ্বকাপকে ঘিরে হতে পারে না।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পায়ে বল থাকলে আমার হার্টবিট বেড়ে যায়

1

৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

2

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা পাননি ফিলিস্তিন ফুটবল প্রধান

3

ইতালিতে ভাই হত্যা, নেপথ্যে দুই স্ত্রীর চক্রান্ত

4

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

5

রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব বিতর্কে হাইকোর্টের তদন্ত নির্দ

6

নেইমারকে নিয়ে মন্তব্য করে ভাইরাল,কে এই জাপানি ফুটবলার?

7

চীন সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

8

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

9

প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ : ট্রাম্প

10

এসএসসি রুটিন গুজব: শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা

11

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

12

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ

13

নকআউট পর্বের আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

14

ফুয়েল পাস চালু আরও ৬ জেলায়

15

চীনের ২৩ খাতে সহযোগিতা প্রস্তাব, সফরে চুক্তির সম্ভাবনা

16

ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস করল মার্কিন

17

মেসির রেকর্ড, আর্জেন্টিনার ইতিহাস লেখা অবিশ্বাস্য এক রাত

18

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা

19

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

20