ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৭ মে ২০২৬, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাট সীমান্তে ৭ পাসপোর্টসহ আটক সাবেক ডিজি সাব্বির

সংগৃহীত ছবি

লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সন্ধ্যায় তাকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকা থেকে আটক করা হয়।

লালমনিরহাট পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, আটক সাব্বির বিন শামসের কাছ থেকে দুটি কূটনৈতিকসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করেছিলেন।

এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে বলেও জানা গেছে। আটক সাব্বির বিন শামস বিগত সরকারের আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকের প্রশ্নে কুপোকাত বাবর আজম

1

রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব বিতর্কে হাইকোর্টের তদন্ত নির্দ

2

‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’

3

দেশে ফিরেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধ

4

মেসির সঙ্গে কাঁদলেন স্কালোনিও

5

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনা কেন নীল জার্সি পরতে চায়?

6

হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: বিমান প্রতিমন্ত্রী

7

শুধু ইরানের নয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সব মুসলমানের শত্রু: খাম

8

হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে আজই চুক্তির আশা যুক্তরাষ্ট্

9

রোববার শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

10

বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে ইরান

11

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নেইমারের

12

শিক্ষকদের পে-স্কেল নিয়ে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী

13

২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সি নম্বর ঘোষণা

14

মাদারীপুরের আকাশে রহস্যময় আলোক রশ্মি

15

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল প্রস্তুত

16

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

17

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছ

18

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান

19

বিএনপি নারী আসন মনোনয়ন সাক্ষাৎকার

20