ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

ফাইল ছবি

দেশের কয়েকটি অঞ্চলে শনিবার সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ো আবহাওয়ার আশঙ্কা করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ-এর অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা বিভাগচট্টগ্রাম বিভাগ-এর কিছু কিছু এলাকায় এবং রাজশাহী বিভাগ, খুলনা বিভাগবরিশাল বিভাগ-এর দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে মাদারীপুর, চাঁদপুরলক্ষ্মীপুর জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে গোলের সেঞ্চুরি নেদারল্যান্ডসের

1

সংকটের সময়ে ইরানে ত্রাণ পাঠালো কাজাখস্তান

2

হটস্পট ৩০ উপজেলায় হাম সংক্রমণ কমছে

3

কাঁধে বই, হাতে বাদামের ঝোলা, ছোট্ট মাহিমের ওপর পুরো সংসার

4

ঘরেই বানান সুস্বাদু লটকনের আচার, সহজ রেসিপি

5

হঠাৎ অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের বিতর্কিত রেফারি

6

রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

7

৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি

8

মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ১১

9

বাংলা সিনেমার উন্নতি কেউ চায় না : শাকিব খান

10

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

11

আরব আমিরাত ও জাহাজে হামলাকে ‘অযৌক্তিক’ বললেন ম্যাক্রোঁ

12

‘কবুল’ ছাড়াও যেসব শব্দে ইসলামে বিয়ে সম্পন্ন হতে পারে

13

কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

14

মেসির ট্যাকল নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

15

যুক্তরাষ্ট্র ও ইরানের বৈরিতায় বাড়ল তেলের দাম

16

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনা কেন নীল জার্সি পরতে চায়?

17

নাসির-তামিমার ব্যাভিচার মামলার রায় বুধবার

18

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ

19

এভারেস্টে নিজেদের রেকর্ড ভাঙলেন ২ নেপালি পর্বতারোহী

20