অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ছেলে থিয়াগো মেসির বার্সা যুব একাডেমিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মেসি

ছবি: সংগৃহীত



সম্প্রতি লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসির বার্সেলোনা যুব একাডেমিতে যোগ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। সোশ্যাল প্ল্যাটফর্মে মুহূর্তে খবরটি ভাইরাল হয়ে যায়।



ছড়িয়ে পড়া এই গুঞ্জনকে ভিত্তিহীন দাবি করে ‌‘লা মাসিয়া’য় যোগ দেওয়ার গুঞ্জন সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন বাবা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার দাবি, থিয়াগো বর্তমানে ইন্টার মায়ামি একাডেমিতে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে।

আসন্ন নভেম্বরে ১৪ বছর বয়সে পদার্পণ করবে থিয়াগো মেসি। তারপর বার্সেলোনার অনূর্ধ্ব-১৪ দলে যোগ দিয়ে লা মাসিয়া-তে তার ফুটবল প্রশিক্ষণ শুরু করবে।হঠাৎ এমন একটি খবর চাউর হয়।

তবে এই বিষয়ে মেসি বা তার পরিবারের পক্ষ থেকে এই ধরনের কোনো চুক্তির খবর নিশ্চিত করা হয়নি। বরং বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, একা একা এত কম বয়সে স্পেনে চলে যাওয়ার জন্য থিয়াগো এখনো বেশ ছোট।

থিয়াগো মেসি এবং মেসির বাকি সন্তানরা বর্তমানে তাদের পরিবারের সাথে মায়ামিতেই বসবাস করছে।

সেখানেই ইন্টার মায়ামি সিএফের যুব একাডেমিতে নিয়মিত ফুটবল খেলছে। আপাতত মায়ামি ছেড়ে অন্য কোনো ক্লাবে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে মোদির প্রতিশ্রুতি

1

যুক্তরাষ্ট্রে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি তারকা হুসেন

2

জাপান সফর: বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা

3

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

4

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

5

ইরান যুদ্ধে ২৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের

6

ম্যাচের আগে তীব্র গরম নিয়ে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে

7

কক্সবাজারে সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত হলেন মা

8

ওদের ১ জন মেসি থাকলে আমাদের ২৬ জন মেসি আছে

9

পাসপোর্ট বাতিল, তবু যুক্তরাষ্ট্রে ফ্লাভিও বলসোনারো

10

এই ন্যারেটিভ দিয়ে সামনে সিটি নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হব

11

১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য জানাল পুলিশ

12

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত

13

সেই মোজাম্মেলের বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ

14

কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ

15

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ্বা

16

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় মৃত্যু: মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্

17

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

18

ফাইনালের আগে মেসির রহস্যময় বক্তব্য, তবে কি আর্জেন্টিনার হারে

19

মেসির অসাধারণ পারফরম্যান্স নিয়ে ইংলিশ কোচ টুখেল যা বললেন

20