ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে যা যা থাকছে

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে। প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে। মাঠের লড়াই শুরুর আগে বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যা ইতোমধ্যেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

১১ জুন মেক্সিকো সিটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ম্যাচের আগে আয়োজিত অনুষ্ঠানে মেক্সিকোর ঐতিহ্য, লোকজ সংস্কৃতি এবং বিখ্যাত ‘পাপেল পিকাদো’ শিল্পকর্মের প্রদর্শনী থাকবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। তারা পরিবেশন করবেন বিশ্বকাপের আলোচিত গান ‘দাই দাই’। এছাড়া আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস, মানা এবং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় শিল্পী টাইলাও অংশ নেবেন।

পরদিন ১২ জুন টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা। ম্যাচের আগে অনুষ্ঠিত অনুষ্ঠানে তুলে ধরা হবে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়। এ আয়োজনে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবল, নোরা ফাতেহি, বাংলাদেশি-মার্কিন ডিজে সঞ্জয়, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্স। আয়োজকরা আশা করছেন, বৈচিত্র্যময় এই সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করবে।

একই দিনে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে আরও বড় চমক। মার্কিন পপ তারকা কেটি পেরি, র‍্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসা, নাইজেরিয়ান তারকা রেমা এবং জনপ্রিয় শিল্পী টাইলা মঞ্চ মাতাবেন নিজেদের পরিবেশনায়।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেই শেষ নয়, ফাইনালেও থাকছে বিশেষ আয়োজন। আগামী ১৯ জুলাই ফাইনাল ম্যাচের বিরতিতে পারফর্ম করবেন শাকিরা। তার সঙ্গে মঞ্চে থাকার কথা রয়েছে পপ সম্রাজ্ঞী ম্যাডোনা এবং বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের।

মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি বিশ্বমানের এই সাংস্কৃতিক আয়োজনগুলো ২০২৬ বিশ্বকাপকে আরও বর্ণিল করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা। ফুটবল ও বিনোদনের এই মিলনমেলা বিশ্বজুড়ে দর্শকদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠতে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের

1

দুই বছর পর শান্তর সেঞ্চুরি

2

ট্রাম্প-পুতিন বৈঠকে কোনো চুক্তি হয়নি, হতাশ ইউক্রেন

3

লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে ২০০-এর বেশি গ্রেপ্তার

4

অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি শান্তর

5

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

6

আজই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি: রুবিও

7

১৩ অঞ্চলে ঝড়ের আশঙ্কা: নদীবন্দরে সতর্ক সংকেত জারি

8

স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস

9

এমপিওভুক্ত হচ্ছে না ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

10

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত

11

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপ ব্যর্থ হবে

12

হরমুজ প্রণালীতে ইরানের ‘স্মার্ট কন্ট্রোল’ জোন ঘোষণা

13

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

14

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

15

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

16

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ৫ ফুটবলার

17

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

18

ঈদের দিন বর্জ্য অপসারণের সময় নির্ধারণ ঢাকা উত্তরের

19

লিবিয়ায় নৌকা থেকে ৪০৪ অভিবাসী উদ্ধার

20