ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের খেলা দেখে ক্লান্তির কথা বললেন মির্জা ফখরুল

বিশ্বকাপে প্রিয় দল নিয়ে কথা বললেন মির্জা ফখরুল

প্রিয় ফুটবল দল ব্রাজিলের খেলা দেখতে গিয়ে কিছুটা ক্লান্তি অনুভব করেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বয়স বাড়লেও খেলাধুলার প্রতি তার আগ্রহ কমেনি বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “গতরাতে খেলা দেখেছি। আমার প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে গিয়ে একটু ক্লান্তি বোধ করেছি, যেটা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। তবে আমি এখনো খেলাধুলা দেখতে পছন্দ করি। বয়সের দিক থেকে তরুণ না হলেও মনোভাবে আমি অবশ্যই তরুণ।”

তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের মনকে প্রাণবন্ত রাখে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়তা করে। তাই ব্যস্ততার মধ্যেও সুযোগ পেলেই তিনি খেলা দেখার চেষ্টা করেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম এবং সহ-সভাপতি রাশেদুল ইসলামসহ অন্যরা।

বিশ্বকাপ ফুটবলের আবহে মির্জা ফখরুলের এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে ব্রাজিলের প্রতি তার সমর্থনের বিষয়টি আবারও সামনে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

2

আমরা তোমার জাদুকরী খেলা খুব মিস করব: মেসির অবসরে এমবাপে

3

তিস্তাপাড়ে ভালবাসার বাজারে এক টাকায় ঈদের বাজার

4

চোখের নিচে ফোলাভাব কি শুধু ঘুমের অভাবে

5

গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেলেন

6

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডা

7

দেখতে ইয়ামালের মতো, ভারতের তরুণের হৃদয়ে আঁকা মেসির ছবি

8

ইরান সংঘাত ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: চাপে হোয়াইট হাউস

9

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে আলমিরনের বিশ্বকাপ অনিশ্চিত

10

চিলিতে রাজকীয় অভ্যর্থনা পেলেন কেপ ভার্দের ‘বিশ্বকাপ নায়ক’ ভো

11

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

12

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

13

শিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

14

‘মেসিই সর্বকালের সেরা’, বললেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

15

মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টে রিট করলেন নুসরাত তাবাসসুম

16

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

17

আত্মঘাতী গোলে মিশরের সঙ্গে ড্র বেলজিয়ামের

18

গুম-নির্যাতন, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

19

বার্সেলোনার নজরে মরক্কোর তারকা

20