ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল-মরক্কো ম্যাচেও মিলে গেল সেই বাজপাখির ভবিষ্যদ্বাণী

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে এক ভিন্ন চরিত্র—‘শক দ্য হক’ নামের একটি বাজপাখি। ম্যাচের ফলাফল নিয়ে তার ধারাবাহিক সঠিক পূর্বাভাস ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ব্রাজিল ও মরক্কোর মধ্যকার বহুল আলোচিত ম্যাচেও মিলেছে তার ইঙ্গিত দেওয়া ফলাফল।

টুর্নামেন্টের শুরু থেকেই ‘শক দ্য হক’ নজর কাড়তে সক্ষম হয়েছে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ের আগে তার দেওয়া পূর্বাভাস সঠিক প্রমাণিত হওয়ার পর থেকেই বাড়তে থাকে আগ্রহ। এরপর দ্বিতীয় পরীক্ষায় তাকে বেছে নিতে হয় ব্রাজিল ও মরক্কোর মতো দুই শক্তিশালী দলকে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর ম্যাচ ছিল টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই। স্বাভাবিকভাবেই এই ম্যাচের ফল অনুমান করা সহজ ছিল না। তবে শক দ্য হকের আচরণ শুরু থেকেই ইঙ্গিত দিচ্ছিল এক ভিন্ন কিছুর।

দুই দলের পতাকার সামনে গিয়ে প্রথমে বাজপাখিটিকে ব্রাজিলের দিকে ঝুঁকতে দেখা যায়। কিন্তু শেষ পর্যন্ত সে কোনো পক্ষকেই স্পষ্টভাবে বেছে নেয়নি। ফুটবলভক্তদের অনেকেই এটিকে সম্ভাব্য ড্রয়ের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছিলেন।

ম্যাচ শেষে সেই ধারণাই সত্যি প্রমাণিত হয়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ও মরক্কো ১-১ গোলে ড্র করে। ফলে শক দ্য হকের ভবিষ্যদ্বাণীর রেকর্ড আরও সমৃদ্ধ হয়। টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি ম্যাচ নিয়ে তার ইঙ্গিত মিলেছে শতভাগ সঠিকভাবে।

বিশ্বকাপের মতো বড় আসরে এমন ব্যতিক্রমী ঘটনা সবসময়ই দর্শকদের বাড়তি বিনোদন দেয়। যদিও এসব পূর্বাভাসের পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও সঠিক ফল মিলে যাওয়ায় শক দ্য হককে ঘিরে আলোচনা ক্রমেই বাড়ছে।

এবার সবার নজর তার পরবর্তী ভবিষ্যদ্বাণীর দিকে। আসন্ন মিশর ও বেলজিয়াম ম্যাচকে সামনে রেখে আবারও পরীক্ষা দিতে যাচ্ছে এই ‘ফেদার্ড ফোরকাস্টার’। টানা তৃতীয়বারও কি তার ইঙ্গিত বাস্তবে রূপ নেবে, নাকি এবার থামবে সাফল্যের ধারাবাহিকতা—সেই উত্তর মিলবে খুব শিগগিরই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

1

আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

2

শ্রমিক আন্দোলনে সাভার-গাজীপুরে ৮০ কারখানায় ছুটি

3

পায়ের গোড়ালির ব্যথা: কারণ, লক্ষণ ও করণীয়

4

১৯৪২ সালের পর ভয়াবহ বন্যা ইস্তাম্বুলে

5

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

6

প্রার্থী বাছাইয়ে দ্বিতীয় দিনের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

7

ফেসবুক পোস্টে যেসব অভিযোগ জানালেন আমির হামজা

8

ইরানই আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে’: ট্রাম্প

9

আত্মঘাতী গোলে মিশরের সঙ্গে ড্র বেলজিয়ামের

10

গ্যাসচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সড়কমন্

11

ব্রাজিল ম্যাচের আগে মরক্কো দলে দুই পরিবর্তন

12

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

13

এইচএসসির ফল প্রকাশেও মিষ্টির দোকানে নেই আগের ব্যস্ততা

14

এক দশক পর আবার পরিচালনায় ফিরলেন মৌসুমী

15

সারা দুতার্তের অভিশংসন বিচার শুরু হচ্ছে আগামী সপ্তাহে

16

কেপ ভার্দে বেশ শক্তিশালী দল, শক্ত প্রতিদ্বন্দ্বী: স্কালোনি

17

শিক্ষাব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ:

18

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় দম্পতি আটক

19

বিশ্বকাপে বাজির বাজার ৫০ বিলিয়ন ডলার ছাড়ানোর পূর্বাভাস

20