অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে

ছবি: সংগৃহীত




বিশ্বকাপ পরবর্তী প্রথম ম্যাচেই মহাদেশীয় প্রতিপক্ষ বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা। অন্যভাবে বললে লিওনেল মেসিহীন নতুন যুগের উড়ন্ত সূচনা করেছে আলবিসেলেস্তেরা।

ম্যাচের ১৯তম মিনিটে আলেক্সিস ম্যাক আলিস্টারের দুর্দান্ত এক পাস থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন লউতারো মার্টিনেস। ইন্টার মিলান ফরোয়ার্ড দ্রুত বল নিয়ে বলিভিয়ার গোলরক্ষক ভিসকারাকে একা পেয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় ফিনিশিং টানেন।

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শেষ গোলটি করা এই স্ট্রাইকার জাতীয় দলের হয়ে তার দুর্দান্ত গোল করার ধারাবাহিকতা ধরে রাখলেন। এই গোলের মাধ্যমে মেসি পরবর্তী সময়ে দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি নিজের স্থান আরও শক্ত করলেন।

পুরো ম্যাচজুড়ে প্রভাব বজায় রেখে আর্জেন্টিনা একের পর এক গোল আদায় করে নেয়। নিকো পাজ, ক্রিস্টিয়ান রোমেরো ও হোসে মানুয়েল লোপেসের গোলগুলোর বদৌলতে ৪-০ ব্যবধানের ম্যাচে একপেশে জয় পায় আর্জেন্টিনা।

জাতীয় দলের হয়ে মেসির বিদায়ী ম্যাচটি আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা আর্জেন্টিনার নতুন অধ্যায়ে পদার্পণের আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির শেষ ঘনিয়ে আসার মধ্যে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার এই জয় দলের পরবর্তী প্রজন্মের রূপরেখা এবং আগামী দিনগুলোতে দায়িত্ব কাঁধে নিতে যাওয়া খেলোয়াড়দের একটি প্রারম্ভিক ঝলক দেখিয়ে দিলো।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বলরুম প্রকল্পের ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার

1

লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

2

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

3

প্রথম জ্বলে উঠেছিল বৈদ্যুতিক বাতি, ইতিহাস ১৯০১ সালের

4

এমবাপ্পের হ্যাটট্রিক দেখে মরিনিও বললেন, ‘অবিশ্বাস্য’

5

সৌদি আরব যেতে আর অপেক্ষা কত দিন দাম্মাম ফ্লাইট নিয়ে নতুন আপ

6

ফ্রান্সে এআই খাতে ৮৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সফটব্যাংক

7

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

8

তাপপ্রবাহে ভারতে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

9

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: আর্জেন্ট

10

পুতিনকে খোলাচিঠি দিয়ে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব জেলেনস্

11

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে যাচ্ছে : ইরানের পররাষ্ট

12

হতাশ হওয়ার কিছু নেই, আরও যত্নবান হবে’: এনইউ ভিসি

13

ট্রাম্পের সমর্থনে ক্ষমতায় টিকতে চান নেতানিয়াহু

14

ব্যাচেলর পয়েন্টে ব্রাজিল বনাম আর্জেন্টিনা লড়াই

15

পার্থকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির

16

দীর্ঘতম মোতায়েন শেষে ফিরছে ইউএসএস ফোর্ড

17

সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ঝড়ের সতর্কবার্তা

18

কাজিনদের বিয়ে কতটা নিরাপদ

19

ব্রাজিল-হাইতি ম্যাচে কে জিতবে? জানালো হাঙর

20