ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে দেখবেন বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে যাচ্ছে নতুন আঙ্গিকে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা-এর ১৬টি শহরে অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ, যার উদ্বোধনী অনুষ্ঠানগুলোও থাকছে ভিন্নধর্মী ও বর্ণিল।


আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়ামে প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। এই অনুষ্ঠানে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতির পাশাপাশি আন্তর্জাতিক তারকাদের পরিবেশনা থাকছে। একইভাবে ১২ জুন কানাডা ও যুক্তরাষ্ট্রেও পৃথকভাবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই আয়োজনগুলো অলিম্পিকের খ্যাতিমান ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো বালিচের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে, যেখানে তিনটি দেশের সংস্কৃতি ও ফুটবলের সমন্বয় ঘটানো হয়েছে। প্রতিটি উদ্বোধনী অনুষ্ঠান সংশ্লিষ্ট ম্যাচের প্রায় ৯০ মিনিট আগে শুরু হবে।

বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে এসব অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন। যুক্তরাষ্ট্রে ফক্স স্পোর্টস, টেলেমুন্ডো ও টুবি অ্যাপ, কানাডায় সিটিভি ও টিএসএন, এবং মেক্সিকোতে টেলেভিসা ও টিভি আজতেকা সম্প্রচার করবে।

বাংলাদেশের দর্শকদের জন্যও রয়েছে সুখবর। দেশের সময় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপের ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠান।

স্টেডিয়ামভিত্তিক এই আয়োজনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শক ঘরে বসেই উপভোগ করতে পারবেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও জমকালো এই আসরের উদ্বোধনী মুহূর্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর

1

হিউ জ্যাকম্যানের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া গল্প

2

নেতানিয়াহুর জোটে ভাঙনের আভাস, বদলাতে পারে ক্ষমতার সমীকরণ

3

সব বোমার জননী’ কেন বলা হয় এই বোমাকে? জানলে অবাক হবেন

4

তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে শত শত ঘরবাড়ি

5

ব্রাজিলের কাছে হারের পর নকআউটে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

6

ব্যাংকিং খাতে ৫ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ: গভর্নর

7

ঢাকা কর অঞ্চল-১৯-এ ৬০ পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

8

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে তিনি?

9

তিন দিনের সফরে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

10

প্রতিদিন কত ঘণ্টা ঘুমানো উচিত ?

11

পরকীয়ার সন্দেহে দিনভর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, গ্রেপ্তার স্

12

ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বিনিয়

13

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

14

মেঘনায় ঝড়ের কবলে ট্রলারডুবি নিখোঁজ ৩

15

অতিরিক্ত হাসিল ও ভিড় এড়াতে খামারমুখী কুমিল্লার ক্রেতারা

16

শিক্ষা ক্যালেন্ডারে বড় পরিবর্তন: ডিসেম্বরেই এসএসসি ও এইচএসসি

17

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

18

যে সঞ্চয়পত্রে তিন মাস পরপর মুনাফা

19

এই পরাজয় গৌরবের: কেপ ভার্দে কোচ

20