ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আনিছুর রহমান হত্যা: নওয়াপাড়ায় হরতাল, প্রধান আসামি গ্রেপ্তারের দাবি

ব্যবসায়ী আনিছুর রহমান হত্যার মূল আসামিকে গ্রেপ্তারের দাবিতে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ব্যবসায়ীদের হরতাল চলছে। আজ সকাল ১০টার দিকে নূরবাগ এলাকার যশোর-খুলনা মহাসড়কে

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছেন ব্যবসায়ীরা। বুধবার সকাল থেকেই নওয়াপাড়ার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্যবসায়ীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে, বাঁশ বেঁধে এবং চেয়ার বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন। এতে দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

সরেজমিনে দেখা যায়, নওয়াপাড়া বাজারের প্রায় সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রাজঘাট এলাকায় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। শুধু সড়কপথ নয়, ভৈরব নদে নোঙর করা শতাধিক পণ্যবাহী কার্গো ও বার্জ থেকেও পণ্য ওঠানামার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

গত বুধবার সন্ধ্যায় নওয়াপাড়ার পীরবাড়ি মাদ্রাসার পাশে নিজ মালিকানাধীন মার্কেটের সামনে সন্ত্রাসীদের হামলার শিকার হন ব্যবসায়ী আনিছুর রহমান। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকায় নেওয়ার পথে রাত আড়াইটার দিকে মৃত্যু হয়।

নিহত আনিছুর রহমান নওয়াপাড়া বাজারের পরিচিত ব্যবসায়ী ছিলেন। তিনি সার, খাদ্যশস্য, কয়লা ও সিমেন্ট আমদানিকারক প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায় হলেও দীর্ঘদিন ধরে নওয়াপাড়ায় বসবাস করছিলেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দুইজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে ঘটনার এক সপ্তাহ পার হলেও প্রধান আসামি শাহ মাহমুদ হোসেনকে গ্রেপ্তার করতে না পারায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন বলেন, প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অন্যদিকে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী

1

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু

2

৫৬ বছরে অগ্রগতি হয়নি: মির্জা ফখরুল

3

মামুনুল হকের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ

4

শিশুদের জন্য বই লিখলেন জামাল মুসিয়ালা

5

মিয়ানমারে বন্দিদের সাজা কমানোর ঘোষণা

6

ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ফুয়াদ

7

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

8

যে কারণে ভেঙে যেতে পারে পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি

9

হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষ: যুদ্ধবিরতি বহালের

10

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

11

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব রাশেদ খানের

12

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

13

মার্কিন যুদ্ধবিমানের উড্ডয়ন রুট এখন ইরানের হাতে

14

রাজস্ব আদায়ে বড় ঘাটতি

15

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল

16

মেগা প্রকল্প হতে হবে সঠিক দামে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

17

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : ডিএমপি

18

আজকের স্বর্ণের দাম

19

মাসে লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

20