ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল

ক্রিস গেইল

আইসিসি অনুমোদিত প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ইউরোপীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ-এ নতুন মাত্রা যোগ করলেন ক্রিস গেইল। তিনি স্কটল্যান্ডভিত্তিক ‘গ্লাসগো মুগাফিয়ানস’ ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক ও গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।

এই ফ্র্যাঞ্চাইজির মূল মালিক তানশা বাত্রা, যা মুগাফি গ্রুপ-এর পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে। প্রতিষ্ঠানটি ফ্র্যাঞ্চাইজিটির বাণিজ্যিক, কনটেন্ট ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নে কাজ করবে।

এই লিগটি ক্রিকেট আয়ারল্যান্ড এবং রুলস গ্লোবালের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত আছেন বলিউড তারকা অভিষেক বচ্চন, ক্রীড়া ও করপোরেট জগতের একাধিক পরিচিত ব্যক্তিত্ব।

গ্লাসগো ফ্র্যাঞ্চাইজিকে স্বাগত জানিয়ে অভিষেক বচ্চন বলেন, ইউরোপীয় ক্রিকেটের সম্ভাবনা অত্যন্ত সমৃদ্ধ এবং এই লিগ সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সহায়ক হবে। তার মতে, এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং প্রতিভা বিকাশ ও নতুন বাজার তৈরির একটি প্ল্যাটফর্ম।

ইতোমধ্যে এই লিগে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী মালিকানার অধীনে এসেছে। আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত আছেন স্টিভ ওয়া, বেলফাস্টের সহ-মালিক গ্লেন ম্যাক্সওয়েল এবং এডিনবরার পেছনে রয়েছেন কাইল মিলস ও নাথান ম্যাককালাম।

৪৬ বছর বয়সী ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০০টির বেশি টেস্ট ও ৩০০টির বেশি ওয়ানডে খেলেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার জনপ্রিয়তা বিশ্বজুড়ে সুপরিচিত।

গেইল নিজেও এই নতুন ভূমিকাকে নিজের ক্যারিয়ারের এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন। তিনি বলেন, গ্লাসগো মুগাফিয়ানসের অংশ হতে পেরে তিনি উচ্ছ্বসিত এবং ইউরোপীয় ক্রিকেটে অবদান রাখতে চান।

উল্লেখ্য, এই লিগের উদ্বোধনী আসর আগামী ২৬ আগস্ট শুরু হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডামের ছয়টি দল মোট ৩৩টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনশন স্কিমে নতুন দিকনির্দেশনা দিলেন অর্থমন্ত্রী

1

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে : মারিয়া মিম

2

পানির নিচ থেকে ধান তোলার চেষ্টা

3

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন

4

শ্বাসরুদ্ধকর লড়াই শেষে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া দুই দলই

5

উদ্বোধনী ম্যাচে মেক্সিকো, ভাঙবে কি জয়হীনতার রেকর্ড

6

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় ৫ রেফারির সবাই আর্জেন্টিনার

7

আর্জেন্টিনা ফাইনালে উঠলে রেফারি হতে পারবেন না ইংল্যান্ডের কে

8

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৩; বিদ্যুৎ অবকাঠামোর ৩০ স

9

মেসিকে আটকাতে স্পেনের অবিশ্বাস্য মহাপরিকল্পনা

10

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস জাইমা রহমান

11

মেসি ছাড়া বিশ্বকাপ আর আগের মতো হবে না: মরিনিও

12

কেন্টাকির নির্বাচনে ট্রাম্পবিরোধী রিপাবলিকান প্রার্থীর পরাজয়

13

৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম

14

১৯৯০ থেকে ২০২৬... আর্জেন্টিনার দুটি হার, আর অসংখ্য উত্তরহীন

15

যার অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ সই করলেন স্কালো

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

সন্তানের সাফল্যেই মায়ের পূর্ণতা

18

স্টারমারের ‘পথ খোঁজার’ আহ্বান ও মধ্যপ্রাচ্যের অনিশ্চিত ভবিষ্

19

অবসর ঘোষণা থেকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা-মেসির অবিশ্বাস্য

20