ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আরাফার ময়দানে খুতবা শেষে জোহর-আসরের নামাজ আদায়

সংগৃহীত ছবি

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘আরাফা দিবস’-এ খুতবা শেষে আরাফার ময়দানে জোহর ও আসরের নামাজ আদায় করেছেন লাখো হাজি। মঙ্গলবার (২৬ মে) সৌদি আরবে ৯ জিলহজ উপলক্ষে এই ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।

এবারের হজের খুতবা প্রদান করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের জন্য চলতি বছরও বাংলাসহ ৫০টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়। এর মাধ্যমে টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ প্রচারের উদ্যোগ বাস্তবায়িত হলো।

বাংলা অনুবাদ কার্যক্রমে অংশ নেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব। তারা সবাই বিভিন্ন সময়ে মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেছেন।

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, ৯ জিলহজ ‘ইয়াওমে আরাফা’ বা আরাফা দিবস হিসেবে পরিচিত। এদিন আরাফার ঐতিহাসিক ময়দানজুড়ে হাজিরা ইবাদত, জিকির ও দোয়া-মোনাজাতে মগ্ন থাকেন। সকাল থেকেই তাদের কণ্ঠে ধ্বনিত হয় হজের বিখ্যাত তাওলিয়া—
“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি‘মাতা লাকা ওয়ালমুলক, লা শারিকা লাক।”

সৌদি সময় সূর্যাস্তের পর হাজিরা পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। এরপর ১০ জিলহজ পশু কোরবানির মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং শুরু হবে পবিত্র ঈদুল আজহার উদযাপন।

হজের আনুষ্ঠানিকতা শেষে মুসল্লিরা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে ধীরে ধীরে নিজ নিজ দেশে ফিরতে শুরু করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোর মতো কিংবদন্তিরা কি রেফারির কাছে আলাদা সুবিধা প

1

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

2

বাংলাদেশকে ৩৮০০ কোটি টাকার ঋণ দিচ্ছে জাপান

3

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

4

শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই চালু

5

সবচেয়ে বেশি লাল কার্ড দেখা বিশ্বকাপের সেই ম্যাচ

6

আজ তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

7

আগামী বছর ১৪ লাখ কর্মী বিদেশে পাঠাবে সরকার

8

কেনের জোড়া গোলে উড়ন্ত সূচনা ইংল্যান্ডের

9

সাংবাদিকের প্রশ্নে কুপোকাত বাবর আজম

10

এমবাপ্পে’ বলায় এনসিপিকে খোঁচা দিলেন তাসনিম জারা

11

নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল:গণক বিড়াল

12

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানালেন জামায়াত আ

13

মিরপুর হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

14

মেসি থেকে অনুপ্রাণিত হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার ইঙ্গিত হ্যারি

15

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

16

মতিঝিলে গ্রেফতার ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’

17

সংসদে দুই নিয়ন্ত্রক সংস্থার বয়সসীমা বাতিল বিল পাস

18

ফোনে কথা হয়েছে, মেসি আমাকে নিজের সই করা জার্সি পাঠাবে

19

দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

20