ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর

দরবার শরীফ মসজিদে ঈদের জামাতে অংশ নেন ভক্তরা

ফরিদপুরের সদরপুর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুই দিন আগেই পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন একটি দরবার শরীফের অনুসারীরা। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দরবার শরীফ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে ইমামতি করেন রামচন্দ্রপুর দরবার শরীফের পীর শাহ্ সুফী মো. রবিন হাসান মোস্তাক। এতে দরবারের ভক্ত ও আশপাশের প্রায় ৩০টি পরিবারের সদস্যরা অংশ নেন।

নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ঈদ উপলক্ষে সকাল থেকেই দরবার এলাকায় ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দরবার কর্তৃপক্ষ জানায়, প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এ দরবারে একই নিয়মে ধর্মীয় উৎসব পালন করা হয়ে আসছে।

স্থানীয়দের ভাষ্য, রামচন্দ্রপুর দরবার শরীফে সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে ঈদ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালনের একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

দরবারের পীর শাহ্ সুফী মো. রবিন হাসান মোস্তাক বলেন, “আমরা ইসলামী শরিয়তের বিধান অনুসরণ করে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করি। ভক্তদের অংশগ্রহণে সুন্দর ও শান্তিপূর্ণভাবে এবারের ঈদের জামাত সম্পন্ন হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত ধরনের খাবার খেলে ৭০ বছরেও তারুণ্য ধরে রাখতে পারবেন

1

বাংলাদেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড

2

রমজানের কাজা রোজা থাকলে আশুরার রোজা রাখা যাবে কি

3

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

4

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

5

গরমে আখের রস পান করার আগে জেনে নিন নিরাপত্তার বিষয়

6

দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ

7

রূপপুরে জ্বালানি লোডিংয়ের ঐতিহাসিক যাত্রা শুরু

8

আসামিদের গ্রেপ্তার জরুরি বলছেন আইনজীবী

9

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

10

ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর

11

রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রা

12

বৃষ্টির পরও তেহরানে ভয়াবহ পানি সংকটের আশঙ্কা

13

বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

14

ইরানের যুদ্ধ ক্ষয়ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

15

মেসিই সেরাদের সেরা, বিশ্বকাপে তা প্রমাণ করেছে: কাসেমিরো

16

বিশ্বকাপে বাজির বাজার ৫০ বিলিয়ন ডলার ছাড়ানোর পূর্বাভাস

17

যুদ্ধবিরতি ভাঙলে ‘নতুন চমক’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

18

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি ও রনি

19

ইরান যুদ্ধ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তাব দেশপ্রেমহ

20