ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

ড. ইউনূস (বাঁয়ে) ও নূরজাহান বেগম (ডানে) / ছবি : কোলাজ

সারা দেশে হামের বিস্তার ও শিশুমৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে। সংগঠনটির নেতাকর্মীরা হামের ঘটনায় নিরপেক্ষ তদন্ত, রোগটিকে মহামারি ঘোষণা এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম–এর বিচারের দাবি জানান।

বুধবার বিকেলে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হামের বিস্তার রোধে সাবেক প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তাদের দাবি, এই ব্যর্থতার কারণেই বহু শিশুর মৃত্যু ঘটেছে।

সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় হামের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তিনি সরকারকে দ্রুত হামকে মহামারি হিসেবে ঘোষণা করে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান প্রশাসন—দুই সময়েই হামের বিরুদ্ধে কার্যকর উদ্যোগের ঘাটতি দেখা গেছে। তার ভাষায়, পরিস্থিতি এমন যে প্রতিদিন শিশুদের মৃত্যু বাড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ দাবি করেন, দেশে হামে আক্রান্ত হয়ে ইতোমধ্যে তিন শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। তিনি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোতে অভিভাবকদের উদ্বেগ ও আহাজারির চিত্র তুলে ধরে স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতার সমালোচনা করেন।

সংগঠনটির সভাপতি দিলীপ রায় বলেন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতেই জনগণ অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে হামের সংকটকে তিনি ‘মানবসৃষ্ট বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেন।

সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপনে আপত্তির ঘটনাও সমালোচনা করেন। একই সঙ্গে জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন

1

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

2

সৌদি, কাতার ও তুরস্ক সফরে শাহবাজ শরিফ

3

বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত চিকিৎসক স্ত্রী, পাশেই স্বামীর নিথর

4

তোপের মুখে পড়ে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল

5

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল

6

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

7

অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন খামেনি

8

যমুনা সেতু মহাসড়কে ১৬ কিমি যানজট

9

ট্রাম্পের পর চীন সফরে যাচ্ছেন পুতিন

10

‘আমি এখনও কাঁদছি’-ছেলের অবসরে মেসির মা

11

নকআউট পর্বের আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

12

উত্তরায় শ্রমিকদের টানা ৩ দিনের আন্দোলন, মহাসড়ক অবরোধে স্থবির

13

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালুর

14

গ্রেপ্তার ২৩ বছর বয়সী মুয়াজ্জিন

15

জিয়াউল আহসানের বিচারকাজ কারাগারে রেখেই ভার্চুয়ালি চলবে

16

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাল বাংলাদেশ

17

সরকারি ডিসি কার্যালয়ে সৌরবিদ্যুৎ সক্ষমতা ৫.০৭ মেগাওয়াট

18

অপরিবর্তিত একাদশেই মাঠে নামবে আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের এ

19

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

20