ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি, কাতার ও তুরস্ক সফরে শাহবাজ শরিফ

শাহবাজ শরিফ

আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা জোরদার করতে তিনটি গুরুত্বপূর্ণ দেশ সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার সফরসূচিতে রয়েছে সৌদি আরব, কাতার এবং তুরস্ক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তিনি জেদ্দার উদ্দেশ্যে রওনা দেবেন। সৌদি আরবে অবস্থানকালে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর কাতার সফরে গিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ছাড়াও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সফরের শেষ ধাপে তুরস্কে গিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন শাহবাজ শরিফ। এছাড়া তিনি পঞ্চম আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামেও অংশ নেবেন।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে নতুন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি আর বাড়ানো হবে না; বরং একটি পূর্ণাঙ্গ সমঝোতা চুক্তির দিকে এগোতে চান তিনি।

একই বিষয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, তারা শুধু সীমিত চুক্তি নয়, বরং ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক ভূমিকাসহ একটি বিস্তৃত সমাধান চান।

তবে তিনি স্বীকার করেন, দীর্ঘদিনের অবিশ্বাসের কারণে দ্রুত কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো কঠিন হতে পারে। অন্যদিকে কূটনৈতিক সূত্র বলছে, ইরানের পক্ষ থেকেও আলোচনায় আগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতু মহাসড়কে ১৬ কিমি যানজট

1

পতিত স্বৈরাচার হাসিনাকে “স্বপ্ন পূরণের কারিগর” হিসেবে উপস্থা

2

তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে শত শত ঘরবাড়ি

3

মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা

4

তিন মাস পর খুলেছে সুন্দরবন, পর্যটকদের জন্য ১২ জরুরি পরামর্শ

5

এমবাপ্পের মনটাই খারাপ করে দিলেন মেসি

6

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

7

নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি

8

পুতিন ও জেলেনস্কি বৈঠক দু’সপ্তাহের মধ্যে: জার্মান চ্যান্সেলর

9

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

10

বিএনপির পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ

11

সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কম

12

সরকারি চাকরিজীবীদের বেতন ১৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

13

সাক্ষাৎকারের মাঝেই চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি,

14

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় হাইতির

15

রামপুরায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

16

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

17

হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য

18

আরেকটি রেকর্ডে নাম লেখালেন রোনালদো

19

দীর্ঘদিনের কোমর ব্যথার আধুনিক চিকিৎসা ও কার্যকর সমাধান

20