ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইত্যাদি অনুষ্ঠানে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

ছবি: সংগৃহীত

নরসিংদীতে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ঘিরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় ঠেলাঠেলি ও হুড়োহুড়ির সুযোগে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার রামনগর হাই স্কুল মাঠসংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান দেখতে জেলা ও জেলার বাইরে থেকে হাজারো মানুষ সেখানে জড়ো হন।

ভুক্তভোগীরা জানান, অনুষ্ঠানে প্রবেশের জন্য আমন্ত্রিত অতিথিদের পাস দেওয়া হলেও আয়োজকদের অব্যবস্থাপনার কারণে প্রবেশপথে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নারী, শিশু ও বয়স্ক দর্শকদেরও ধাক্কাধাক্কির মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়েছে। এই সুযোগে সংঘবদ্ধ পকেটমার চক্র মোবাইল ফোন হাতিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, প্রায় তিন হাজার অতিথির জন্য আসনের ব্যবস্থা থাকলেও অতিরিক্ত কয়েক হাজার মানুষ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। অনেকে পুলিশি বাধা উপেক্ষা করে দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়েন। এতে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ভুক্তভোগী সাংবাদিক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন জানান, প্রধান ফটকে প্রবেশের সময় চরম হট্টগোলের সৃষ্টি হয়। ভেতরে ঢোকার পর তিনি বুঝতে পারেন তার মোবাইল ফোনটি চুরি হয়েছে। পরে পুলিশকে বিষয়টি জানালে আরও বহু মানুষ একই অভিযোগ করেন। তার দাবি, অন্তত ৪০ থেকে ৪৫ জন তাৎক্ষণিকভাবে পুলিশকে মোবাইল চুরির বিষয়টি জানান, তবে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল সীমিত।

ঘটনার সময় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। অনেক পাসধারী দর্শক বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠান শেষ না করেই স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, অনুষ্ঠান উপভোগ করতে হাজার হাজার মানুষ এসেছিলেন। সেই ভিড়ের মধ্যে কিছু চোরও থাকতে পারে। তিনি জানান, বেশ কয়েকজন দর্শকের মোবাইল হারানোর অভিযোগ পাওয়া গেছে। থানায় লিখিত অভিযোগ করলে হারানো মোবাইল উদ্ধারের চেষ্টা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

1

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

2

সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর

3

নকআউটে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হতে পারে

4

বাবার মন্তব্যে নেইমারের জবাব, ‘আমি খেলছি , আমার বাবা নন’

5

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ফিরছেন নেইমার

6

সুদানের যুদ্ধের ধ্বংসস্তূপে লাশ সামলানোর লড়াই

7

মেসিকে নিয়ে কেন আনন্দিত ইয়ামাল

8

একনজরে আর্জেন্টিনা-স্পেনের আগের ম্যাচগুলোর পারফরম্যান্স-পরি

9

কিভাবে নির্দেশনা দেন মেসিকে? উত্তরে যা বললেন স্কালোনি

10

৭০ বছরের ইতিহাসে প্রথমবার বার্ষিক লোকসানে হোন্ডা

11

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন

12

অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় জয়ের লক্ষ্য আর্জেন্টিনার

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

রদ্রিগেজকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার

15

উত্তর আমেরিকায় ইতিহাস গড়ল বনলতা এক্সপ্রেস

16

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন কৌশল

17

বিরল পূর্ণ সূর্যগ্রহণে দিনেই নেমে আসবে অন্ধকার

18

যুক্তরাষ্ট্র ব্রিটিশ গণতন্ত্রে হস্তক্ষেপ করছে: স্টারমার

19

ভ্যাটের আওতায় আসছে সব ব্যবসা

20