ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি গোলন্দাজ বাহিনীর হামলা

দক্ষিণ সিরিয়ার দারা অঞ্চল |সংগৃহীত

দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি বাহিনী গোলন্দাজ হামলা চালিয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। শুক্রবার (২২ মে) ভোরে এ হামলার ঘটনা ঘটে।

সংস্থার তথ্য অনুযায়ী, দারা অঞ্চলের পশ্চিম উপকণ্ঠে ইয়ারমুক অববাহিকার মারিয়া ও আবদিন গ্রামের মধ্যবর্তী এলাকাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি সামরিক তৎপরতা আরও বেড়েছে। প্রায় প্রতিদিনই সেখানে অভিযান, তল্লাশি অভিযান, চেকপয়েন্ট স্থাপন এবং বেসামরিক নাগরিকদের আটক করার খবর পাওয়া যাচ্ছে।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরাইল ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি বাতিলের ঘোষণা দেয় এবং সীমান্তবর্তী বাফার জোনের দিকে অগ্রসর হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপর থেকে ওই অঞ্চলে ইসরাইলি বিমান হামলায় বেসামরিক হতাহতের পাশাপাশি সামরিক ঘাঁটি, অস্ত্রভাণ্ডার ও বিভিন্ন অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ঘিরে নতুন কৌশলগত জোট

1

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের ক্যাসেমিরো

2

সারা দেশের থানাকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্

3

মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা

4

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস জাইমা রহমান

5

জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতা জিয়াউল হকের মৃত্যু

6

ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্নে: মন্দায় শিল্প খাত

7

মেসিকে কখনও রাগানো যাবে না

8

হাসনাতের ওপর হামলার নিন্দা জানাল যুবশক্তি

9

গাজায় প্রতিদিন গড়ে ৪৭ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

10

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

11

ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয়নি: নাহিদ ইসলাম

12

হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: বিমান প্রতিমন্ত্রী

13

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

14

বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দাম বেড়েছে

15

তিন মাস পর খুলেছে সুন্দরবন, পর্যটকদের জন্য ১২ জরুরি পরামর্শ

16

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

17

নাসির-তামিমার ব্যাভিচার মামলার রায় বুধবার

18

লাল কার্ড থেকে গোল বাতিল, বিশ্বকাপে আসছে নতুন নিয়ম

19

সেরা গোলের দৌড়ে মেসি-আলভারেজ, সমর্থকদের ভোটে নির্বাচিত হবে ব

20