ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সংগঠক, ক্রীড়া প্রশাসক এবং বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছে ফিফা। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ১৯৩০ সালে যাত্রা শুরু করার পর থেকে মেক্সিকো দুইবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পালন করেছে। ১৯৭০ ও ১৯৮৬ সালের পর প্রায় চার দশক বিরতির পর আবারও বিশ্বকাপের অংশীদার স্বাগতিক দেশ হিসেবে ফিরেছে মেক্সিকো। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা।

বিশ্বখ্যাত এস্তাদিও আজতেকা স্টেডিয়াম ইতোমধ্যেই ফুটবল ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের পর এবারও এই ভেন্যুতেই অনুষ্ঠিত হলো টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। ফলে বিশ্বের প্রথম স্টেডিয়াম হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের বিরল কীর্তি গড়ল আজতেকা।

স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ সরাসরি উপভোগ করে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন বাফুফের শীর্ষ দুই কর্মকর্তা। বিশ্বকাপ চলাকালে সাধারণত বিভিন্ন দেশের ঘরোয়া ফুটবল কার্যক্রম সীমিত হয়ে আসে। বাংলাদেশ ফুটবলেও সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আন্তর্জাতিক সূচি এবং ঘরোয়া প্রতিযোগিতা নিয়ে ব্যস্ততা থাকলেও জুন-জুলাইয়ে দলবদল ছাড়া বড় কোনো কর্মসূচি না থাকায় বাফুফে সভাপতি বিশ্বকাপের আরও কয়েকটি ম্যাচ মাঠে বসে দেখার পরিকল্পনা করেছেন।

জানা গেছে, মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচ দেখার পর তিনি গুয়াদালাহারায় আরও একটি ম্যাচ উপভোগ করবেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রেও কয়েকটি ম্যাচ দেখার সম্ভাবনা রয়েছে। তবে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আগামী সপ্তাহেই দেশে ফিরে আসবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্যিই কি ভিটামিন সি সর্দি সারায়

1

বাংলাদেশ-তুরস্ক যৌথ কমিটি: নতুন সহযোগিতার সূচনা

2

তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকিতে শিশু ও বয়স্করা

3

নেতানিয়াহুকে বদ্ধ পাগল ও অকৃতজ্ঞ বললেন ট্রাম্প

4

মায়ের পচন ধরা লাশ, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহা

5

ব্রণ নিয়ে বিড়ম্বনা জেনে নিন কারণ ও সমাধান

6

বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

7

পহেলা বৈশাখে কেমন থাকবে আবহাওয়া

8

শিক্ষার্থী আত্মহত্যায় ঢাবি শিক্ষক কারাগারে

9

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

10

মার্কিন সামরিক শক্তি পর্যবেক্ষণে চীনের নজর

11

পাকিস্তানের বেলুচিস্তানে গ্রেনেড হামলা

12

সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে লাশ উত্তোলনের নির্দে

13

ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

14

জ্বালানি সংকট ঘিরে অনলাইন প্রতারণা

15

যুক্তরাজ্যে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফল স্টেন্ট স্থাপন

16

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঈদযাত্রা শুরু

17

ইরান সংঘাত ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: চাপে হোয়াইট হাউস

18

বহুমুখী চাপে ইসরাইল, যুদ্ধের ফলাফল নিয়ে বাড়ছে হতাশা

19

চার মন্ত্রীর পদত্যাগে চাপে কিয়ার স্টারমার

20