অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কথা কম বলে জবাবটা মাঠেই দিতে ভালোবাসি:রোমেরো

ছবি: সংগৃহীত



 ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ে জয় পাওয়ার পাশাপাশি মাঠের বাইরের সমালোচকদের উপযুক্ত জবাব দিয়েছে আলবিসেলেস্তাদের রক্ষণভাগ। 

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সেন্টারব্যাক জুটি ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজকে নিয়ে বিষোদ্গার করেছিলেন সাবেক ইংলিশ ফুলব্যাক গ্যারি নেভিল। তাদের বিশ্বের সেরা ও নিকৃষ্ট ডিফেন্ডার জুটি’ বলে আখ্যা দিয়ে নেভিল দাবি করেছিলেন যে ইংল্যান্ড তাদের বিরুদ্ধে অন্তত দুটি গোল করবে। তবে শেষ চারের রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ড ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর গ্যারি নেভিলের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন টটেনহ্যামের আর্জেন্টাইন তারকা ক্রিস্টিয়ান রোমেরো।


ম্যাচ শেষে ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের রাগ সংবরণ না করে রোমেরো সরাসরি বলেন, আশা করি, আমি যখন ফুটবল থেকে অবসর নেব, তখন নেভিলের মতো এতটা মূর্খ হব না। আমি কোনো খেলোয়াড় বা অন্য কারও সমালোচনা করব না। দিনশেষে সবাই যার যার দেশের হয়ে সেরাটা দিতেই মাঠে নামে। কখনো পারফরম্যান্স ভালো হতে পারে, আবার কখনো খারাপ হতে পারে। তবে আমরা টানা দ্বিতীয়বার বিশ্বকাপে ইতিহাস তৈরি করে ফাইনালে উঠতে পেরে ভীষণ আনন্দিত।

ম্যাচের আগে ব্রিটিশ মিডিয়া ও পণ্ডিতদের অতিরিক্ত বাগাড়ম্বর যে তাদের হৃদয়ে আঘাত করেছিল, তা-ও আড়াল করেননি এই ২৬ বছর বয়সী ডিফেন্ডার। রোমেরো আরও যোগ করেন, আমাদের বেশ গায়ে লেগেছিল, কারণ ম্যাচের আগে ইংল্যান্ডে বড্ড বেশি কথা হচ্ছিল। খেলা শুরুর আগেই তারা বেশি কথা বলতে পছন্দ করে। তাই আমরা তাদের শুভেচ্ছা জানাই; তারা নিশ্চয়ই এখন খুব শান্ত ও সুখে আছেন। 

রোমেরোর সাথে সাক্ষাৎকারে উপস্থিত থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজও নেভিলের মন্তব্য নিয়ে নিজেদের বিরক্তি প্রকাশ করেছেন। তবে রোমেরোর মতো অতটা আগ্রাসী না হয়ে তিনি ঠান্ডা মাথায় বলেন, আমরা এসব কথায় অভ্যস্ত। তারা আমাদের নিয়ে বাইরে অনবরত কথা বলতে পছন্দ করে, আর আমরা কথা না বলে সব জবাব মাঠের ফুটবল দিয়েই দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মেসিতেই ভাগ্য বদল ইন্টার মায়ামির

1

নকআউটে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? জেনে নিন

2

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

3

এমবাপ্পে’ বলায় এনসিপিকে খোঁচা দিলেন তাসনিম জারা

4

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

5

মায়ের সঙ্গে আবেগঘন পুনর্মিলনে কাঁদলেন ভোজিনিয়া

6

কৃত্রিম বৃষ্টি নামিয়ে মরুভূমিকে সবুজ করবে সৌদি আরব

7

নেইমার আর আগের মতো নেই: বলছেন জাপানের ফরোয়ার্ড

8

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

9

৬ বিশ্বকাপ খেলে ইতিহাস গড়লেন মেসি

10

আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি

11

ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের জলপথে ২৬ জাহাজে হামলা

12

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা, ভিসি অবাঞ্ছিত

13

মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার

14

ঈদে ‘শিরোনাম’ দিয়ে বড়পর্দায় ওমর সানী

15

দেশে বেসরকারি ঋণ প্রবৃদ্ধিতে বড় ধস

16

দিনাজপুরে ৩৮.৩ ডিগ্রি তাপমাত্রায় প্রাণিকূলেও নাভিশ্বাস

17

দিনভর নানা গুঞ্জন, যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছ

18

ফিলিস্তিন ইস্যু নিয়ে বিশ্বকাপে আলোচনায় ইরান

19

বাংলাদেশ থেকে ১০০ নার্স নেবে কুয়েত, জেনে নিন বেতন কত

20